ধন্য রাজনীতি, ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে জেলে গিয়ে ধন্যবাদ জানালেন সাক্ষী মহারাজ

Published : Jun 06, 2019, 12:08 AM IST
ধন্য রাজনীতি, ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে জেলে গিয়ে  ধন্যবাদ জানালেন সাক্ষী মহারাজ

সংক্ষিপ্ত

উন্নাও থেকে ভোটে জিতেছেন সাক্ষী মহারাজ ভোটে জেতার জন্য ধন্যবাদ জানালেন জেলে থাকা বিধায়ককে ধর্ষণের অভিযোগে জেলে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার

সাক্ষী মহারাজ আর বিতর্ক সমার্থক। ভোটে জেতার পরেও ফের নতুন বিতর্কে জড়ালেন উন্নাওয়ের বিজেপি সাংসদ। এবার ধর্ষণে অভিযুক্ত জেলবন্দি দলের বিধায়কের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়ে এলেন সাক্ষী মহারাজ। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। লোকসভা ভোটে তাঁর জয়ের পিছনে অবদান রাখার জন্যই ধর্ষণে অভিযুক্ত দলের বিধায়ককে ধন্যবাদ জানাতে যান বিজেপি সাংসদ।

বিজেপি-র চারবারের সাংসদ কুলদীপ সিংহ সেঙ্গার ধর্ষণের অভিযোগে বর্তমানে জেলে বন্দি রয়েছেন। ২০১৭ সালের ৪ জুন তাঁর কাছে কাজ চাইতে যাওয়া একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে। এ দিন সীতাপুর জেলা সংশোধনাগারে গিয়ে সেই বিধায়ককেই ধন্যবাদ জানান সাক্ষী। 

জেল থেকে বেরিয়ে তিনি বলেন, "আমাদের জনপ্রিয় বিধায়ক কুলদীপ সেঙ্গার বেশ কিছুদিন ধরে এই জেলে বন্দি রয়েছেন। তাই আমি ভাবলাম নির্বাচনের পরে ওনার সঙ্গে দেখা করার এটাই সবথেকে ভাল সময়।"

যদিও জেল সুপারিনটেন্ডেন্ট ডি সি মিশ্রর দাবি, বিধায়কের সঙ্গে মাত্র মিনিট দুয়েক সময় কাটান সাক্ষী মহারাজ। তাঁর সঙ্গে আলোচনার পরে বেরিয়ে যাওয়ার সময় তিনি সেঙ্গারের সঙ্গে দু' মিনিটের জন্য দেখা  করে তাঁকে ধন্যবাদ জানান বলে দাবি জেল সুপারের। ওই পুলিশ কর্তার অবশ্য দাবি, প্রোটোকল মেনেই বিধায়কের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে। 

জেল সুপারের আরও দাবি, বিশ্ব পরিবেশ দিবস এবং ইদের দিনে জেলে এসে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন বিজেপি সাংসদ। জেলের বন্দিরা রোজা রেখেছেন কি না. তা নিয়েও খবর নেন উন্নাওয়ের সাংসদ। জেলে গাছের চারাও বসান তিনি। তবে এসব কিছুই চাপা পড়ে গিয়েছে বিজেপি সাংসদের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত বিধায়কের সাক্ষাতে। 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee Supreme Court: ভোটের আগে স্লগ ওভারে খেলা ঘোরালেন মমতা? দিল্লিতে সুপ্রিম সওয়াল, রাজ্যের অঙ্ক কষা শুরু
CM Yumnam Khemchand Singh Sworn In: রাষ্ট্রপতি শাসন শেষে মণিপুরে ফিরল বিজেপি সরকার, শপথ মুখ্যমন্ত্রী ইয়ামনাম সিংয়ের, সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রী