School Winter Vacation: টানা ৩ মাস বন্ধ স্কুল! শীতের ছুটির ঘোষণা, কবে থেকে বন্ধ-কবে খুলবে?

Published : Nov 29, 2026, 05:14 PM IST

স্কুলপড়ুয়াদের জন্য বড় খবর। তীব্র শীতের কারণে দীর্ঘ শীতকালীন ছুটির ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। সমস্ত সরকারি এবং স্বীকৃত বেসরকারি স্কুলের জন্য প্রকাশ করা হয়েছে শীতের ছুটির সূচি। তবে সব শ্রেণির পড়ুয়াদের ছুটি একই দিনে শুরু হচ্ছে না।

PREV
16

স্কুলপড়ুয়াদের জন্য বড় খবর। তীব্র শীতের কারণে দীর্ঘ শীতকালীন ছুটির ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। সমস্ত সরকারি এবং স্বীকৃত বেসরকারি স্কুলের জন্য প্রকাশ করা হয়েছে শীতের ছুটির সূচি। তবে সব শ্রেণির পড়ুয়াদের ছুটি একই দিনে শুরু হচ্ছে না। শ্রেণি অনুযায়ী আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে কোনও শ্রেণির পড়ুয়ারা নভেম্বরের শেষ থেকেই ছুটি পাবে, আবার কাউকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

26

স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের শীতকালীন ছুটি শুরু হচ্ছে ৩০ নভেম্বর ২০২৬ থেকে। এই ছুটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। অর্থাৎ, প্রায় তিন মাস স্কুলে যেতে হবে না এই শ্রেণির পড়ুয়াদের।

36

অন্যদিকে, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে। তাদের ছুটি শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০২৭। অর্থাৎ, উচ্চতর শ্রেণির পড়ুয়ারা তুলনায় কিছুটা পরে ছুটি পাবে এবং তাদের স্কুল খুলবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।

46

দীর্ঘ শীতকালীন ছুটির ঘোষণা করেছে জম্মু-কাশ্মীরের স্কুল শিক্ষা দফতর। তবে ছুটির সময় শিক্ষকদের দায়িত্ব পুরোপুরি শেষ হচ্ছে না। নির্দেশিকা অনুযায়ী, প্রয়োজনীয় শিক্ষামূলক কাজের জন্য শিক্ষক-শিক্ষিকাদের উপলব্ধ থাকতে হবে।

56

স্কুল পুনরায় খোলার আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের নিজেদের প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

66

উল্লেখ্য, কাশ্মীর উপত্যকায় শীতের দাপট ক্রমশ বাড়ছে। একাধিক এলাকায় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে। তীব্র ঠান্ডা এবং পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই দীর্ঘ শীতকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories