Summer Vacation: ফের বন্ধ হচ্ছে স্কুল, অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ল ছুটি, গরমের ছুটি নিয়ে জারি হল বিজ্ঞপ্তি

Published : Jun 29, 2026, 12:18 PM ISTUpdated : Jun 29, 2026, 12:43 PM IST

তীব্র তাপপ্রবাহের কারণে বিহার সরকার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাটনা জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

PREV
15

জুন শেষ হয়ে জুলাই শুরু হতে চলল। তা সত্ত্বেও কমল না গরম। এদিকে দেশের প্রায় সব রাজ্যেই বর্ষা ঢুকেছে। তা সত্ত্বেও কমেনি গরম। এই সময় বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের স্কুলগুলো। বাড়ানো হবে গরমের ছুটি।

25

কোনওদিন সূর্যের প্রখর রোদ তো কোনও দিন ভ্যাপসা গরম। এই সময় বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বাড়ানো হল গরমের ছুটি।

35

আগামী ৩০ জুন পর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার নির্দেশ জারি করল সরকার। ইতিমধ্যে নোটিশ গিয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। এই সিদ্ধান্ত নিল বিহার সরকার।

45

পাটনায় বর্তমান তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি। এই তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে, ছুটি শুধুমাত্র পাটনা জেলাতেই কার্যকর হবে। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

55

এই নির্দেশিকা জারি হল ২৮ জুন। সেক্ষেত্রে ২৯ এবং ৩০ জুন দুই দিন ছুটি পাবে রাজ্যের সকল পড়ুয়ারা। পাটনা জেলা ম্যাজিস্ট্রেটের আগে ২৮ জুন পর্যন্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছিল এবং ২৯ জুন স্কুল খোলার কথা ছিল। গরম আরও বাড়ার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি বর্ধিত হবে।

Read more Photos on
click me!

Recommended Stories