Ecuador vs Germany: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) জার্মানিকে হারিয়ে চমক দিয়েছে ইকুয়েডর। তারা অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে। জার্মানিকে হারিয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে ইকুয়েডর। তারা নক-আউট পর্যায়েও লড়াই করে চলতি বিশ্বকাপে এগিয়ে যেতে মরিয়া।

DID YOU
KNOW
?
এগিয়ে থেকেও হার জার্মানির
ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই এগিয়ে গেলেও, ১-২ হেরে গেল জার্মানি। তবে এই হারের পরেও তারাই গ্রুপের শীর্ষে আছে।

FIFA World Cup 2026: ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গিয়েছে ইকুয়েডর। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে জার্মানির বিরুদ্ধে (Ecuador vs Germany) ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও, দুরন্ত লড়াই করে প্রত্যাবর্তন ঘটিয়ে ২-১ জয় ছিনিয়ে নেয় ইকুয়েডর। এই জয়ের ফলেই তারা নক-আউটের যোগ্যতা অর্জন করেছে। দলের এই সাফল্যে এখন ইকুয়েডরে উৎসব চলছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া (Daniel Noboa) জাতীয় ছুটি ঘোষণা করেছেন। তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের প্রশংসা করেছেন। সম্প্রতি ফুটবলে এটাই ইকুয়েডরের সবচেয়ে বড় সাফল্য। সারা দেশ এই সাফল্য উদযাপন করছে। সবারই আশা, চলতি বিশ্বকাপ ফুটবলে আরও ভালো পারফরম্যান্স দেখাবে দল।

হার দিয়ে শুরু করে ঘুরে দাঁড়িয়েছে ইকুয়েডর

চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আইভরি কোস্টের (Côte d'Ivoire) কাছে হেরে যায় ইকুয়েডর। এরপর দ্বিতীয় ম্যাচে তারা কিউরাসাওয়ের (Curaçao) সঙ্গে গোলশূন্য ড্র করে। এই পরিস্থিতিতে জার্মানির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যে ইকুয়েডর জয় পাবে, তা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু সেই অভাবনীয় ফলই দেখা গেল। অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে ইকুয়েডর। দলের এই লড়াকু মানসিকতার প্রশংসা করে প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘খেলোয়াড়দের ও কোচকে সমালোচনা, অপমান সহ্য করতে হয়েছে। তাঁদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরেও তাঁরা ঘুরে দাঁড়াতে পেরেছেন। সারা দেশকে আনন্দিত করে তুলেছেন তাঁরা। কাল ছুটি। ইকুয়েডর দীর্ঘজীবি হোক।’

Scroll to load tweet…

জার্মানির বিরুদ্ধে লড়াই করে জয় ইকুয়েডরের

জার্মানির বিরুদ্ধে ম্যাচের দু'মিনিটের মধ্যেই বিতর্কিত গোলে পিছিয়ে পড়ে ইকুয়েডর। অনেকে ফাউলের আবেদন জানালেও, তাতে কর্ণপাত করেননি রেফারি। তবে কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় ইকুয়েডর। এরপর তারা আরও এক গোল করে জয় ছিনিয়ে নেয়। জার্মানির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় যথেষ্ট কৃতিত্বের। এই জয় ইকুয়েডরের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।