Super El Nino Food Impact: সুপার এল নিনোর কারণে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে ঠিকই, কিন্তু বিশ্বে বড় খাদ্যসংকটের আশঙ্কা কম। গম, চাল ও ভুট্টার রেকর্ড মজুত-সহ কী কী কারণে স্বস্তি, জেনে নিন এক নজরে।
আবহাওয়াবিদদের মতে, এল নিনো আরও শক্তিশালী হচ্ছে এবং আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এর ফলে এশিয়ার বড় অংশে গরম ও খরা এবং আমেরিকা মহাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২০১৫–১৬ ও ১৯৯৭–৯৮ সালের এল নিনোয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। তাই আগামী কয়েক মাসে খাদ্য উৎপাদন কিছুটা ব্যাহত হবেই। তবে সংকটের আশঙ্কা এবার তুলনায় অনেক কম, আর তার পিছনে রয়েছে একাধিক কারণ।
28
প্রথম কারণ: টানা রেকর্ড ফলনে ভরা গুদাম
পরপর কয়েক বছর রেকর্ড ফসল উৎপাদনের ফলে বিশ্বের খাদ্যশস্যের মজুত এখন অনেক বেশি, বিশেষ করে প্রধান ভোক্তা ও রপ্তানিকারী দেশগুলিতে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) অর্থনীতিবিদের মতে, এই বিপুল মজুত এল নিনোর ধাক্কার অনেকটাই সামাল দিতে পারবে।
38
দ্বিতীয় কারণ: গমের মজুত পাঁচ বছরের সর্বোচ্চ
USDA-র তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে শুরু হওয়া শস্যবর্ষের শুরুতে বিশ্বের গমের মজুত হতে পারে প্রায় ২৮ কোটি মেট্রিক টন, যা গত পাঁচ বছরে সর্বোচ্চ। বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক রাশিয়া-সহ উত্তর গোলার্ধের প্রধান দেশগুলিতে এখন বাম্পার ফসল উঠছে। আমেরিকার গম খরায় ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণসাগর অঞ্চলের ফসলের ভরসায় আগামী চার থেকে ছয় মাস সরবরাহ নিয়ে চিন্তা নেই বলে জানিয়েছেন এক ব্যবসায়ী।
তৃতীয় কারণ: চালের মজুত সর্বকালের রেকর্ডে, ভারতের হাতে বিপুল ভান্ডার
২০২৬-এর শুরুতে বিশ্বের মিলড চালের মজুত পৌঁছেছে সর্বকালের রেকর্ড প্রায় ১৯ কোটি ৬২ লক্ষ টনে। বিশ্বের চাল রপ্তানির প্রায় ৪০ শতাংশ ভারতের, আর দেশের গুদামে মজুত সরকারি লক্ষ্যমাত্রার প্রায় পাঁচগুণ। আগের এল নিনো বছরগুলিতে ভারত চালের রপ্তানিতে রাশ টেনেছিল। তবে এবার গম ও চালের রেকর্ড মজুতের কারণে সেই সম্ভাবনা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা।
58
চতুর্থ কারণ: ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের আগাম প্রস্তুতি
বড় চাল আমদানিকারক ইন্দোনেশিয়ায় রেকর্ড মজুত রয়েছে, আর কৃষকেরা এল নিনোর ঝুঁকি এড়াতে আগেভাগেই ধান রোপণ শুরু করেছেন। সেচ ও জলের পাম্পের উন্নতির উপর প্রভাবের মাত্রা নির্ভর করবে বলে জানিয়েছেন সেখানকার চালকল সংগঠনের প্রধান। অন্যদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক থাইল্যান্ডের জলাধারগুলিতে জলের স্তর গত এক দশকে সর্বোচ্চ, যা নতুন রোপণ করা চারার জন্য সহায়ক হবে।
68
পঞ্চম কারণ: ভুট্টা ও সয়াবিনের জোগান স্বাচ্ছন্দ্যজনক, দামও নিম্নমুখী
USDA-র পূর্বাভাস অনুযায়ী, ১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের ভুট্টার মজুত হতে পারে প্রায় ৩০ কোটি ৩৪ লক্ষ টন, যা তিন বছরের সর্বোচ্চ। সয়াবিনের মজুতও গত বছরের রেকর্ডের কাছাকাছি, প্রায় ১২ কোটি ৫৫ লক্ষ টন। এই কারণে শিকাগোয় ভুট্টার দাম নয় মাসের, সয়াবিনের দাম চার মাসের এবং গমের দাম দুই মাসের সর্বনিম্নে নেমেছে। বাজারই বলছে, জোগান নিয়ে এখনই বড় দুশ্চিন্তা নেই।
78
ষষ্ঠ কারণ: চিন, কৃষ্ণসাগর ও ইউরোপে কম প্রভাবের পূর্বাভাস, পাম তেলেও স্বস্তি
অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারত সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও চিন, কৃষ্ণসাগর অঞ্চল ও ইউরোপে আবহাওয়ার প্রভাব তুলনামূলক কম হবে বলে অনুমান। পাম তেল উৎপাদক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বেশিরভাগ এলাকায় এখনও বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টির ঘনত্ব কমেছে। নতুন প্রজাতির পাম গাছ তুলনামূলক খরা-সহনশীল হওয়ায় ঝুঁকি আরও কমেছে।
88
তবু সতর্কতা: আতঙ্কে রপ্তানি বন্ধ হলে বাড়তে পারে সমস্যা
বিশেষজ্ঞদের মতে, একটাই বড় ঝুঁকি থেকে যাচ্ছে। সরবরাহ নিয়ে আতঙ্কে সরকারগুলি যদি রপ্তানিতে নিষেধাজ্ঞা আনে, তাহলে ক্রেতা দেশগুলিতে খাদ্যশস্যের জোগান কমে যেতে পারে। FAO-র অর্থনীতিবিদ জানিয়েছেন, অতীতেও সরকারগুলিকে এমন পদক্ষেপ করতে দেখা গিয়েছে। আমদানিকারকেরা কেনাকাটার সিদ্ধান্ত কীভাবে নেন এবং রপ্তানিকারকেরা সরবরাহ চালু রাখতে পারেন কি না, তার উপরেই নির্ভর করছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে।