MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Viral
  • Doomsday 2026: ১৩ নভেম্বরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী? ভাইরাল দাবির পিছনে আসল সত্য জানলে চমকে উঠবেন!

Doomsday 2026: ১৩ নভেম্বরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী? ভাইরাল দাবির পিছনে আসল সত্য জানলে চমকে উঠবেন!

Doomsday 13 November: ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে বলে ভাইরাল দাবি! আসলে কী বলেছিলেন বিজ্ঞানীরা ১৯৬০ সালে? জানুন আসল সত্যি, ছবিতে ছবিতে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 26 2026, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
পৃথিবী ধ্বংসের আতঙ্ক
Image Credit : AI

পৃথিবী ধ্বংসের আতঙ্ক

প্রতি বছরই কোনও না কোনও সময় পৃথিবী ধ্বংসের গুজব রাতারাতি ভাইরাল হয়ে যায়, আর এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় নতুন করে একটি চাঞ্চল্যকর দাবি দ্রুত ছড়িয়ে পড়েছে, যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। সেখানে বলা হচ্ছে, আর মাত্র এক মাস। তারপরই ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
এই দিনেই ধ্বংস হবে পৃথিবী
Image Credit : AI

এই দিনেই ধ্বংস হবে পৃথিবী

ভাইরাল পোস্টে স্পষ্ট দাবি করা হয়েছে, ২০২৬ সালের ১৩ই নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলা হচ্ছে, বিজ্ঞানীরা নাকি বহু বছর আগেই এই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। এই তারিখ ঘিরেই তৈরি হয়েছে চরম উদ্বেগ ও বিতর্ক।

Related Articles

Related image1
US-Iran War: নভেম্বর থেকেই ইরানে বোমা ফেলা শুরু করবে আমেরিকা! যুদ্ধ বিরতির প্রস্তাব উড়িয়ে ট্রাম্পের হুঁশিয়ারি
Related image2
Rain: ভোররাতের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ বঙ্গ, কবে কাটবে এই দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
38
আসল সূত্র লুকিয়ে ১৯৬০ সালের এক পুরনো গবেষণায়
Image Credit : AI

আসল সূত্র লুকিয়ে ১৯৬০ সালের এক পুরনো গবেষণায়

গভীরে গিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, এই দাবির পিছনে লুকিয়ে রয়েছে ১৯৬০ সালের একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হাইঞ্জ ফন ফোয়েস্টার, প্যাট্রিসিয়া মোরা এবং লরেন্স অ্যামিওট তখন বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন।

48
জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ
Image Credit : ANI

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ

সেই গবেষণায় প্রায় দুই হাজার বছরের জনসংখ্যার তথ্য পর্যালোচনা করা হয়েছিল। তাতে দেখা যায়, বিশ্বের জনসংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছিল একটি গাণিতিক মডেল, যা থেকেই পরবর্তীতে বিভ্রান্তির সূত্রপাত হয়।

58
গাণিতিক মডেলে ছিল সতর্কবার্তা, ধ্বংসের ভবিষ্যদ্বাণী নয়
Image Credit : AI

গাণিতিক মডেলে ছিল সতর্কবার্তা, ধ্বংসের ভবিষ্যদ্বাণী নয়

গবেষণার মডেল অনুযায়ী বলা হয়েছিল, জনসংখ্যা এই হারে বাড়তে থাকলে ২০২৬ সালের ১৩ই নভেম্বরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিজ্ঞানীরা কখনওই পৃথিবী ধ্বংস বা কোনও মহাপ্রলয়ের কথা বলেননি। বরং তাঁরা সতর্ক করেছিলেন অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির বিপদ নিয়ে।

68
অতিরিক্ত জনবসতি ও সম্পদের সংকটের ইঙ্গিত দিয়েছিলেন বিজ্ঞানীরা
Image Credit : AI

অতিরিক্ত জনবসতি ও সম্পদের সংকটের ইঙ্গিত দিয়েছিলেন বিজ্ঞানীরা

গবেষকদের বার্তা ছিল স্পষ্ট—জনসংখ্যা বৃদ্ধি যদি লাগামহীন থাকে, তাহলে খাদ্য সংকট, পরিবেশগত চাপ এবং জীবনযাত্রার কষ্ট উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এটি ছিল নিছকই একটি পরিসংখ্যানগত সতর্কবার্তা, পৃথিবী ধ্বংসের কোনও ভবিষ্যদ্বাণী ১৯৬০ সালে কখনই করেননি বিজ্ঞানীরা। রিপোর্টেও তেমন কোনও উল্লেখ ছিল না।

78
বর্তমান বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা ছবি দেখাচ্ছে
Image Credit : Getty

বর্তমান বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা ছবি দেখাচ্ছে

বিশ্বের জনসংখ্যা এখন ৮ বিলিয়ন ছাড়িয়ে গেলেও, বৃদ্ধির গতি আগের তুলনায় অনেকটাই মন্থর হয়ে এসেছে। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা ২০৮০ সালের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তারপর থেকে কমতে শুরু করবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।

88
পৃথিবীর প্রকৃত ‘মেয়াদ’ নিয়ে বলছে আধুনিক বিজ্ঞান
Image Credit : Photo by unsplash.com/@markusspiske

পৃথিবীর প্রকৃত ‘মেয়াদ’ নিয়ে বলছে আধুনিক বিজ্ঞান

আধুনিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, সূর্যের ক্রমবর্ধমান তাপে পৃথিবীর অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, সমুদ্র শুকিয়ে যাওয়া এবং জীবনধারণের অযোগ্য তাপমাত্রা তৈরি হতে সময় লাগবে প্রায় ১ বিলিয়ন বছর। অর্থাৎ, মানব সভ্যতার নিরিখে এই সময়সীমা এখনও বহু দূরে—তাই ২০২৬ সালে পৃথিবী ধ্বংসের দাবি নিছকই একটি ভুয়ো এবং ভিত্তিহীন গুজব। তবে জলবায়ুর পরিবর্তন যে বর্তমান বিশ্বে একটি বড় সংকট তার উল্লেখ একদিকে পরিবেশ বিজ্ঞানীরা যেমন করেছেন, তেমনই বিজ্ঞানীরাও সেই আশঙ্কা করেছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর
ভাইরাল
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
মদের দোকানে ঢুকে বোতল খুলে মদ খেল বাঁদর, নেশায় কাবু হয়ে সেখানেই ঘুম! দেখুন ভিডিও
Recommended image2
মৃতের হাড়ের ছাই কলার স্যুপে মিশিয়ে খান! এই উপজাতির শেষকৃত্যের রীতি জানলে অবাক হবেন
Recommended image3
Viral Video: তিস্তার স্রোতে ভেসে যাচ্ছে হস্তি শাবক! উদ্ধারের সেই ভিডিও দেখুন
Recommended image4
Gwalior Shocker: বিহারের পর এবার মধ্যপ্রদেশে নারী নিগ্রহ! কোচিং ফেরত ছাত্রীদের হামলা, সিসিটিভিতে ধরা পড়ল নির্মম দৃশ্য
Recommended image5
Viral Video: মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা! গুরুগ্রামের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Related Stories
Recommended image1
US-Iran War: নভেম্বর থেকেই ইরানে বোমা ফেলা শুরু করবে আমেরিকা! যুদ্ধ বিরতির প্রস্তাব উড়িয়ে ট্রাম্পের হুঁশিয়ারি
Recommended image2
Rain: ভোররাতের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ বঙ্গ, কবে কাটবে এই দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved