
Supreme Court On Netaji: নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের 'জাতীয় সন্তান' (Son of the Nation) হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, নেতাজির মতো মহান ব্যক্তিত্বের সম্মান কোনও সরকারি খেতাব বা ঘোষণার ওপর নির্ভর করে না।
বিচারপতিদের বেঞ্চ মামলাটি শোনার পর সাফ জানিয়ে দেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীর হৃদয়ে যে উচ্চতায় অবস্থান করছেন, তার জন্য কোনও আইনি স্বীকৃতির প্রয়োজন নেই। আদালত জানায় যে, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং মর্যাদা স্বয়ংসিদ্ধ নেতাজির অবদান এবং তাঁর অমরত্ব কোনও বিশেষ অ্যাখ্যার ঊর্ধ্বে।
আদালতের এক্তিয়ার বহির্ভূত: কাউকে এই ধরনের জাতীয় উপাধি প্রদান করা আদালতের কাজ নয়। এটি মূলত নীতিগত সিদ্ধান্তের বিষয়।
মামলাকারীর তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অতুলনীয় আত্মত্যাগের কথা মাথায় রেখে তাঁকে সরকারিভাবে 'জাতীয় সন্তান' বা বিশেষ কোনও মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা উচিত। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ সম্পর্কে আরও সচেতন হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।