Tamil Nadu CM: মুখ্যমন্ত্রী পদে বসেই অ্যাকশনে বিজয়! বদলি আমলা, তুলে ধরলেন রাহুলের হাত এবং শুভেচ্ছা জানাল সিপিএম

Published : May 10, 2026, 03:27 PM IST
Tamil Nadu CM

সংক্ষিপ্ত

Tamil Nadu CM: নতুন জারি করা নির্দেশ অনুযায়ী, দুজন আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ডঃ পি. সেন্থিলকুমার এবং জি. লক্ষ্মী প্রিয়াকে কমপক্ষে এক বছরের জন্য মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেন্থিলকুমার আগে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tamil Nadu CM: মুখ্যমন্ত্রী পদে বসেই অ্যাকশনে বিজয় থালাপতি। শপথ নিলেন থিরু সি. জোসেফ বিজয়। তারপরেই একাধিক দফতরের আমলা বদল করা হল। শুধু তাই নয়, দুজন আইএএস পদমর্যাদার অফিসারকে মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। কার্যত, তামিলনাড়ুতে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ (tamil nadu government formation updates)। সরকার গঠন করল বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম তথা টিভিকে। প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মোট ২৩৪টি আসন রয়েছে। তার মধ্যে ১০৭টি আসনে জয়ী হয় টিভিকে (tamil nadu government news)।

কিন্তু সরকার গঠনের জন্য দরকার মোট ১১৮ জন বিধায়ক। সেই জায়গায় দাঁড়িয়েই, তাঁকে সমর্থন জানাল কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং দ্য ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ তথা আইইউএমএল। 

মুখ্যমন্ত্রী পদে বসেই অ্যাকশনে বিজয়! বদলি আমলা

কংগ্রেসের ৫ জন বিধায়ক, ভিসিকে পার্টির ২ জন বিধায়ক, সিপিএম-এর ২ জন বিধায়ক, সিপিআই-এর ২ জন বিধায়ক এবং আইইউএমএল-এর ২ জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানান। ফলে, ১২০ জন বিধায়কের ম্যাজিক ফিগারে পৌঁছে যায় বিজয়ের দল। আর তারপরেই শনিবার, লোকভবনে গিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেখানেই চূড়ান্ত হয়ে যায় যে, সরকার তামিলনাড়ুতে তৈরি হচ্ছে নতুন সরকার। 

নতুন পার্টি হিসেবে তামিলনাড়ু্র মাটিতে জোট সরকার গড়ছে টিভিকে। সমর্থন দিচ্ছে কংগ্রেস-সিপিএম-সিপিআই-ভিসিকে-আইইউএমএল। সবথেকে বড় বিষয়, বিজয় নিজে সিপিএম, সিপিআই এবং কংগ্রেস পার্টির রাজ্য দফতরে গিয়ে নিজে দেখা করেন। এমনকি, কার্ল মার্কসকেও শ্রদ্ধা জানান তিনি। 

 

 

আর ১০ মে, সেই ঐতিহাসিক দিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থিরু সি. জোসেফ বিজয়। আর দায়িত্ব পেয়েই একেবারে ঝড়ের গতিতে কাজ শুরু করলেন তিনি। প্রথম পদক্ষেপ হিসেবেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ দফতরের আমলাকে বদলি করেছেন বিজয়। 

তুলে ধরলেন রাহুলের হাত এবং শুভেচ্ছা জানাল সিপিএম

নতুন জারি করা নির্দেশ অনুযায়ী, দুজন আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ডঃ পি. সেন্থিলকুমার এবং জি. লক্ষ্মী প্রিয়াকে কমপক্ষে এক বছরের জন্য মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেন্থিলকুমার আগে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

অন্যদিকে, লক্ষ্মী প্রিয়া আদি দ্রাবিড় ও জনজাতি কল্যাণ দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। রাজ্যপালের নির্দেশে এবার মুখ্যসচিব এম. সাইকুমার এই নিয়োগের আদেশ জারি করেছেন। 

চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে শনিবার, সকাল ১০টায় টিভিকে (TVK) সভাপতি এবং সুপারস্টার সি. জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর তাঁকে শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। পাশাপাশি বিজয়ের পরিবার, টিভিকে দলের বহু কর্মী-সমর্থক এবং একাধিক চলচ্চিত্র তারকারা এই অনুষ্ঠানে যোগ দেন। সবমিলিয়ে, একটি জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়।

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন?

সাদা শার্ট, কালো ব্লেজ়ার এবং কালো প্যান্ট পরে গায়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছন বিজয়। সেইসঙ্গে, বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে। অপরদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বজয় বলেন, “ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।" সেইসঙ্গে, তিনি ঘোষণা করলেন, তামিলনাড়ুবাসী বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন। অনুষ্ঠান শেষে রাহুল গান্ধীর হাত তুলে ধরলেন বিজয়। 

অন্যদিকে, সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি বিজয়ের সমর্থনে দিলেন বড় বার্তা। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তামিলগা ভেট্রি কাজাগামের নেতা থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন জানাই। ধর্মনিরপেক্ষতা, জনকেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও সামাজিক ন্যায়বিচারের নীতিসমূহকে অক্ষুণ্ণ রাখতে এবং তামিলনাড়ুর জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে আপনাকে এবং আপনার সরকারকে শুভকামনা।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রধানমন্ত্রী মোদীকে খুনের চেষ্টা? কনভয়ের রাস্তায় মিলল জিলেটিন স্টিক! আটক ১
Vijay Net Worth: সুপারস্টার থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, বিজয় কত সম্পদের মালিক?