TIL Healthcare Blast: শ্রী সিটিতে বিস্ফোরণের সঙ্গে কোনও যোগ নেই, দাবি ট্যাবলেটস ইন্ডিয়ার

Published : Oct 04, 2026, 10:22 PM ISTUpdated : Oct 04, 2026, 10:51 PM IST
TIL healthcare blast

সংক্ষিপ্ত

TIL Healthcare Blast Update: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রী সিটিতে (Sri City) একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের (Tablets (India) Limited) নাম জড়িয়ে গিয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ট্যাবলেটস ইন্ডিয়া।

DID YOU KNOW ?
বিস্ফোরণের তদন্ত শুরু
অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tablets (India) Limited: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রী সিটিতে (Sri City) এক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিজেদের কোনও যোগ নেই বলে দাবি করল ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড (Tablets (India) Limited)। এই সংস্থার দাবি, শ্রী সিটিতে তাদের কোনও কারখানা বা উৎপাদন কেন্দ্র নেই। একইসঙ্গে টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড (TIL Healthcare Private Limited) এবং ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড সম্পূর্ণ পৃথক ও স্বাধীন দু'টি সংস্থা বলেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, শ্রী সিটির টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডে কারখানায় বয়লার বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের কোনও সম্পর্ক নেই। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের কোনও কারখানা বা উৎপাদন পরিকাঠামো নেই। পাশাপাশি, টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এবং ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড দু'টি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন সংস্থা। দুই সংস্থার মধ্যে মালিকানা বা পরিচালন ব্যবস্থাপনাতেও কোনও মিল নেই।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা

ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড। একইসঙ্গে সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে দুই সংস্থার মধ্যে পার্থক্যটি স্পষ্টভাবে বিবেচনা করার আবেদন জানানো হয়েছে, যাতে এই ঘটনা নিয়ে আর কোনও বিভ্রান্তি তৈরি না হয়। ভুল তথ্য বা বিভ্রান্তি এড়ানো এবং সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিস্ফোরণে ২ জনের মৃত্যু

শনিবার শ্রী সিটির সত্যবেড়ু মণ্ডলে একটি ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, নাইট শিফটে কাজ চলছিল। সেই সময়ই আচমকা বয়লারটি ফেটে যায়। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২
শ্রী সিটিতে কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে।
অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

S Jaishankar: আগামী কয়েক দশক ভারতেরই, 'মানবতার জন্য AI' নীতিতে জোর জয়শঙ্করের
CJP Protest MUmbai: সিজেপি'র প্রতিবাদে মুম্বইয়ের শিবাজি পার্কে 'রহস্যময়' প্ল্যাকার্ড হাতে তরুণী! কী লেখা ছিল তাতে? দেখুন