Budget 2026: ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুখবর দিয়ে বাজেটে যে ঘোষণা নির্মলা সীতারামনের

Published : Feb 01, 2026, 12:25 PM IST
83 Percent of Indian Gen Z Are Content Creators

সংক্ষিপ্ত

Budget 2026-এ দেশের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর। অ্যানিমেশন ও গেমিংসহ অনলাইন কনটেন্ট থেকে আয় করা নির্মাতাদের জন্য বাজেটে বিশেষ ঘোষণা করা হয়েছে।

Budget 2026: কেন্দ্রীয় বাজেটে বড় সুখবর দেশের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারদের জন্য। এখন অনেকেই অ্য়ানিমেশন, গেমিং সহ এই ধরনের নানা বিষয়ে কনটেন্ট ক্রিয়েট করে অর্থ রোজগার করেন। তাদের কথা মাথায় রেখে বাজেটে বিশেষ ঘোষণা করা হল। সংসদে এদিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, দেশের ১৫ হাজারটি মাধ্যমিক স্কুল ও ৫০০টি কলেজে AVGC বা অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং ও কমিক্স কনটেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার সহায়তা করবে। নির্মলা এই উদ্যোগটি মূলত 'অরেঞ্জ ইকোনমি' বা সৃজনশীল শিল্পক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিসের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল কনটেন্ট তৈরির দক্ষতা বাড়ানো, অ্যানিমেশন, গেমিং, ভিএফএক্স ও কমিক্স শিল্পে ক্রমবর্ধমান দক্ষ জনবলের চাহিদা পূরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই লক্ষ্য। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই ক্ষেত্রগুলিতে প্রায় ২০ লক্ষ পেশাদার কর্মীর প্রয়োজন হবে।

মহিলাদের জন্য বড় যে ঘোষণা বাজেটে

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল থেকে প্রতি জেলায় মহিলাদের হস্টেল তৈরি হবে। পাশাপাশি স্বনির্ভর ভারতের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ। অতিরিক্তভাবে, আয়কর ফর্মগুলি সরলীকৃত করা হবে। নতুন আইনটি পয়লা এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। সংশোধিত আইটিআর ৩১ মার্চ পর্যন্ত দাখিল করা যাবে। এদিন বাজেটে অর্থমন্ত্রী বলেন, "আমরা দুগ্ধ ও হাঁস-মুরগি পালনকে শক্তিশালী করতে চাই। আমরা কৃষিক্ষেত্রে পণ্য পেতে পারি। আমরা পণ্যের বৈচিত্র্য প্রসারিত করতে চাই। আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি। চন্দন, নারকেল এবং কাজু ভালো আয় করে। আমরা উত্তর-পূর্ব অঞ্চলে বাদাম এবং চিনাবাদাম প্রচার করতে চাই।"

AI-এ Eye

কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি একটি প্যানেল গঠনের প্রস্তাব করেছেন বাজেটে। এই প্যানেল সার্ভিস সেক্টরের উপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র প্রভাব পর্যালোচনা করবে। বাজেটের আগে সংসদে পেশ হওয়া আর্থিক সমীক্ষায় এআই নিয়ে আশার কথা যেমন শোনানো হয়েছে, তেমনি কিছুটা আশঙ্কার কথাও শোনানো হয়েছে। তাই বিশ্বের অন্য দেশের সঙ্গে এগিয়ে যেতে এআই নিয়ে যে নির্মলা বাজেটে কিছু ঘোষণা করবেন, তা একপ্রকাশ আশা করা হয়েছিল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SEMICON India 2026: সেমিকন ইন্ডিয়ায় কাস্টমস এবং পরিবহনের সমস্যা মেটানোর আশ্বাস কেন্দ্রের
TMC Symbol Row: জোড়াফুল ‘ফ্রিজ’, মমতা শিবিরের ‘ফুটবলার’, ঋতব্রতদের ‘খাম’! দলের নামও চূড়ান্ত করল কমিশন