
Union Budget 2026: টানা নবমবারের জন্য সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ শুরু করেন তিনি। এদিন বাজেট পেশের শুরু থেকেই দেশের আর্থিক উন্নতি, শিক্ষা-চিকিৎসা ও স্বাস্থ্যখাতের পরিকাঠামোর উন্নয়নে বিশেষ জোর দেন তিনি। বাজেট শুরুতেই দেশের মেডিক্যাল সেক্টর এবং প্রবীণদের চিকিৎসায় বিশেষ নজর ছিলো নির্মলার। রবিবার সংসদে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানান, দেশে প্রবীণ নাগরিকদের চিকিৎসার জন্য মেডিক্যাল কেয়ার স্টিটেমে বিশেষ জোর দিচ্ছে সরকার। সেই সঙ্গে চিকিৎসাক্ষেত্রে কর্মসংস্থানে আরও জোর দেওয়ার কথা বলেন তিনি।
রবিবার বাজেটের শুরুতেই নির্মলার মুখে ছিল দেশের শিক্ষা-স্বাস্থ্যের অগ্রগতির কথা। তিনি বলেন, ''ভারতকে বায়ো ফার্মা ম্যানুফ্যাক্চারিং হাব তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।'' বায়ো ফার্মকে এগিয়ে নিয়ে যেতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। রাজ্যগুলি পাঁচটি মেডিক্যাল ট্যুরিজমের হাব তৈরি করবে বলেও বাজেটে জানান তিনি। এদিন সংসদে বাজেট পেশের সময় উল্লেখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে সারা বিশ্বে আরও বেশি করে আয়ুর্বেদ সামগ্রী রফতানি করবে ভারত। এছাড়াও অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য ৩টি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক স্থাপনের প্রস্তাব। মানসিক স্বাস্থ্য ও ট্রমার দিকেও নজর কেন্দ্রীয় বাজেটে। গরিবদের জন্য এমার্জেন্সি ও ট্রমা কেয়ার জেলা ভিত্তিক তৈরিতে নজর।
রবিবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানান যে, সারাদেশে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের জন্য ৫টি নতুন আঞ্চলিক মেডিক্যাল হাব তৈরি করা হবে। রাঁচি-তাজপুরে মেন্টাল হেলথ, ট্রমা কেয়ার তৈরির প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এছাড়াও মহাত্মা গান্ধী স্বরাজ প্রকল্প চালুর সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন তিনি। ডায়াবেটিস-ক্যান্সারের ওষুধ তৈরিতে শক্তি ফার্মা প্রকল্পের কথাও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শিক্ষা ও মেডিক্যাল খাতে কমছে টিডিএস রেট।
আয়কর নিয়েও বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন চালু। ছোটো ট্যাক্স পেয়ারের জন্য ৬মাস ফরেন অ্যাসেট ডিসক্লোজের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।