Unusual Marriage News: ৭৫-এর রামসুগারের বিয়ে ৩০ বছরের রানীকে, ৪৫ বছরের বয়সের ফারাকে গভীর প্রেম

Published : Oct 15, 2026, 06:18 PM IST
75 Year Old Man to Marry 30 Year Old Woman

সংক্ষিপ্ত

Unusual Marriage News বয়সের ব্যবধান ৪৫ বছর! তাতে কী! প্রেম কি বয়স দেখে হয়! মেয়ের বান্ধবীকে বিয়ে করতে চলেছেন ৭৫ বছরের রামসাগর। ৩০ বছরের রানী রাজপুতের সঙ্গে তাঁর প্রেমের গল্প এখন চর্চায় নেটপাড়ায়। কীভাবে শুরু হল এই অসমবয়সি প্রেম?

Unusual Marriage News বয়সের ব্যবধান ৪৫ বছর! তাতে কী! প্রেম কি বয়স দেখে হয়! মেয়ের বান্ধবীকে বিয়ে করতে চলেছেন ৭৫ বছরের রামসাগর। ৩০ বছরের রানী রাজপুতের সঙ্গে তাঁর প্রেমের গল্প এখন চর্চায় নেটপাড়ায়। কীভাবে শুরু হল এই অসমবয়সি প্রেম? ভালোবাসার কি সত্যিই কোনও বয়স হয় না? এই প্রশ্নই নতুন করে উঠেছে ৭৫ বছরের রামসাগর এবং ৩০ বছরের রানী রাজপুতের প্রেমের গল্প ঘিরে। দুইজনের বয়সের ফারাক প্রায় ৪৫ বছর। আর এই সম্পর্কের শুরুটাও বেশ অন্যরকম। মেয়ের সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন রানী। সেই যাতায়াত থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা, তারপর প্রেম। এবার সেই প্রেমই পরিণতি পেতে চলেছে বিয়েতে।

মেয়ের বান্ধবী থেকে হবু স্ত্রী! কীভাবে শুরু প্রেম?

জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রামসাগরের বাড়িতে প্রথম আসেন রানী রাজপুত। তবে রামসাগরের সঙ্গে দেখা করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি আসতেন রামসাগরের মেয়ের সঙ্গে দেখা করতে। দু’জনের বন্ধুত্বের সুবাদে বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল রানীর। আর সেই সূত্রেই রামসাগরের সঙ্গে আলাপ ও কথাবার্তা শুরু হয় তাঁর। প্রথমে সাধারণ পরিচয় ও কথাবার্তা, তার পর ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। একসময় দু’জনেই বুঝতে পারেন, তাঁদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ টান। শেষ পর্যন্ত একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

দেখুন ভিডিও

বাগদান সম্পন্ন, এবার বিয়ের অপেক্ষা

এই প্রেমকাহিনিতে নতুন মোড় এসেছে তাঁদের বাগদানের পর। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়ে দিয়েছেন রামসাগর ও রানী। এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষা। জানা গিয়েছে, নবরাত্রি উৎসব শেষ হওয়ার পরই বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি।

নেটপাড়ায় তুমুল চর্চা, কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ তুলছেন প্রশ্ন

রানী রাজপুত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ইনস্টাগ্রামে রিলসও তৈরি করেন তিনি। আর রামসাগারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। ৭৫ বছরের পাত্রের সঙ্গে ৩০ বছরের তরুণীর বিয়ের সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। কেউ তাঁদের ভালোবাসার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ দু’জনের বয়সের এতটা ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন। সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও কটাক্ষও চলছে। তবে এই সব আলোচনা তাঁদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলছে, তা স্পষ্ট নয়। আপাতত নিজেদের সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার প্রস্তুতিতেই ব্যস্ত এই যুগল। বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক থাকলেও, রামসাগর ও রানীর এই সম্পর্ক ফের একবার সামনে এনেছে পুরনো প্রশ্ন,ভালোবাসার ক্ষেত্রে বয়স কি সত্যিই সবচেয়ে বড় বাধা? নাকি দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক বোঝাপড়া ও সিদ্ধান্তই সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
ককরোচদের ‘তেরঙ্গা’ কর্মসূচিতে অনুমতি দিল্লি হাইকোর্টের, পুলিশ পরিস্থিতি 'নিয়ন্ত্রণ' করবে