UPI Payment Rules: UPI পেমেন্টে GST দিতে হবে? ২০০০ টাকার মাপকাঠি নিয়ে কেন্দ্রের বড় বার্তা

Published : Sep 22, 2026, 07:52 PM IST

ইউপিআই পেমেন্টে জিএসটি বসার খবরে ছোট ব্যবসায়ীদের চিন্তার কোনও কারণ নেই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্পষ্ট জানিয়েছে, ২০০০ টাকার কম লেনদেনে কোনও এমডিআর (MDR) বা জিএসটি লাগবে না।

PREV
19
UPI পেমেন্টেও GST?

ইউপিআই (UPI) পেমেন্টের উপর জিএসটি (GST) বসলে ছোট ব্যবসায়ীদের মাথায় হাত পড়বে, এমন একটা খবর বেশ কিছুদিন ধরে ঘুরছিল। বলা হচ্ছিল, এর ফলে ডিজিটাল পেমেন্ট আরও দামি হয়ে যাবে। কিন্তু ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) স্পষ্ট জানিয়ে দিল, এই খবর একেবারেই ঠিক নয়।

29
NPCIএর প্রতিক্রিয়া

সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতে এনপিসিআই জানিয়েছে, খুচরো ডিজিটাল লেনদেনে এই করের কোনও প্রভাব পড়বে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) তারা লিখেছে, "কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে ইউপিআই এমডিআর-এর (MDR) উপর জিএসটি চাপলে ছোট ব্যবসায়ীদের ক্ষতি হবে এবং ডিজিটাল পেমেন্ট মহার্ঘ হবে। এই দাবি সম্পূর্ণ ভুল।"

39
MDR নিয়মটি কাদের জন্য?

এনপিসিআই আরও জানিয়েছে, এমডিআর নিয়মটি শুধুমাত্র বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য। রোজকার সাধারণ ডিজিটাল কেনাকাটায় এর কোনও প্রভাব পড়বে না। তাদের কথায়, "২০০০ টাকার বেশি পিটুএম (P2M) বা পার্সন-টু-মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই শুধু এমডিআর প্রযোজ্য। ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে এমডিআর শূন্য, তাই জিএসটি-রও কোনও প্রভাব নেই।"

49
মাপকাঠি ২০০০ টাকা

সরকারি পরিসংখ্যান তুলে ধরে এনপিসিআই জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে যত পেমেন্ট আসে, তার ৯৬ শতাংশেরও বেশি হয় ২০০০ টাকার নিচে। ফলে বেশিরভাগ ইউপিআই পেমেন্টেই এমডিআর লাগবে না, আর এমডিআর না লাগলে জিএসটি দেওয়ারও প্রশ্ন নেই।

59
করের শর্ত

করের বিষয়টি আরও সহজ করে বুঝিয়েছে পেমেন্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, জিএসটি-র আওতায় থাকা ব্যবসায়ীদের পকেট থেকে এমডিআর বাবদ কোনও বাড়তি টাকা যাবে না। এনপিসিআইয়ের বক্তব্য, "পণ্য বিক্রির সময় যে জিএসটি দিতে হয়, তার সঙ্গে এমডিআর-এর উপর দেওয়া জিএসটি অ্যাডজাস্ট বা মানিয়ে নেওয়া হবে। ইনপুট ট্যাক্স যেভাবে আউটপুট ট্যাক্সের সঙ্গে মেটানো হয়, এটাও ঠিক তেমনই। ফলে ব্যবসায়ীদের নিজেদের পকেট থেকে এমডিআর-এর উপর জিএসটি-র খরচ টানতে হবে না।"

69
এদের কর দিতে হবে না!

ছোট ব্যবসায়ী এবং যাঁদের লেনদেনের পরিমাণ কম, তাঁরাও এই নিয়মের বাইরে থাকছেন। এনপিসিআই জানিয়েছে, "যেসব ব্যবসায়ীর মাসে ইউপিআই পেমেন্ট নেওয়ার পরিমাণ ১ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের কোনও এমডিআর দিতে হবে না। তাই তাঁদের ক্ষেত্রে এমডিআর-এর উপর জিএসটি-র কোনও প্রশ্নই উঠছে না।"

79
সাধারণ মানুষকে আশ্বস্ত

ডিজিটাল পেমেন্টে খরচ বাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে সংস্থাটি ফের জানিয়েছে, সাধারণ বাণিজ্যিক লেনদেনে কোনও সমস্যা হবে না। এনপিসিআই জোর দিয়ে বলেছে, "এমডিআর-এর উপর জিএসটি চাপলে ব্যবসায়ীদের উপর বাড়তি বোঝা চাপবে, এমন আশঙ্কা একেবারেই অমূলক। বেশিরভাগ ইউপিআই লেনদেন এবং ছোট ব্যবসায়ীদের উপর এর কোনও প্রভাব পড়বে না।"

89
২০০০ টাকা পেমেন্টে ০.৪% MDR

গত ১৫ সেপ্টেম্বর এনপিসিআই একটি নতুন নিয়ম চালু করেছে। সেই নতুন এমডিআর নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি ইউপিআই মার্চেন্ট লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর লাগবে। তবে সাধারণ গ্রাহকরা আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ইউপিআই ব্যবহার করতে পারবেন।

99
সর্বোচ্চ সীমা ৩০০ টাকা

সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় ৯৬ শতাংশ পিটুএম লেনদেনে কোনও প্রভাব পড়বে না। আর যে এমডিআর আদায় হবে, তা ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপ প্রোভাইডারদের মতো পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি পিটুএম ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর প্রযোজ্য হবে। তবে প্রতি লেনদেনে এই এমডিআর-এর সর্বোচ্চ সীমা ৩০০ টাকা বেঁধে দেওয়া হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories