School Closed: প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, রাজ্যে আজ সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Saborni Mitra   | ANI
Published : Sep 26, 2026, 09:47 AM IST
Uttar Pradesh Schools Closed Due To Heavy Rainfall And Red Alert

সংক্ষিপ্ত

School Closed Today: টানা বৃষ্টি আর দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। লখনউ, প্রয়াগরাজ, কানপুর-সহ বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। টানা বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জেরে শনিবার উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির সতর্কতার পর লখনউতে ২৬ সেপ্টেম্বর প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বোর্ডের স্কুল বন্ধ থাকছে। জেলাশাসকের নির্দেশে বেসিক এডুকেশন অফিসার এই নির্দেশিকা জারি করেছেন।

বৃষ্টির লাল সতর্কতা

হাওয়া অফিস লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করায় এবং টানা বৃষ্টির কারণে প্রয়াগরাজেও শনিবার প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। একই কারণে কানপুরেও ২৬ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে। এদিকে, রাজ্যজুড়ে এই দুর্যোগের মধ্যে শুক্রবারই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীর্ষ আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। প্রবল বৃষ্টিতে প্রাণহানি, গবাদি পশুর মৃত্যু এবং আর্থিক ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি সব শীর্ষ আধিকারিককে সরাসরি মাঠে নেমে দুর্গত এলাকায় উদ্ধারকাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, বৃষ্টি ও বজ্রপাতে যাদের ক্ষতি হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের ক্ষতির পরিমাণ হিসাব করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সাধারণ মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন, বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। এই দুর্যোগের সময় নদী বা জলাশয়ে স্নান করতে নামতেও নিষেধ করেছেন তিনি। সবাইকে বিশেষ সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

অযধ্য়াতে স্কুল বন্ধ আজও

অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে অযোধ্যাতেও ২৫ সেপ্টেম্বর নার্সারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব বোর্ডের স্কুলে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল, অর্থাৎ শুক্রবারও অযোধ্যার সব স্কুল বন্ধ করে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। জেলাশাসকের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এই নির্দেশ কড়াকড়িভাবে মেনে চলতে বলা হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'সন্ত্রাসবাদের পরিণাম তাদেরই ভোগ করতে হবে' রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
S Jaishankar: 'একটা সন্ত্রাসবাদী দেশ আবার প্রশ্ন করেছে?' রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে পাক সাংবাদিককে ধুয়ে দিলেন জয়শঙ্কর