দুর্গাপুজো থেকে দিওয়ালির উৎসবের মরশুমেই পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি, তবে নিয়ম অনুযায়ী চার মাস অন্তর এই প্রকল্পের ২ হাজার টাকা দেওয়া হয়।
শুরু হয়ে গিয়েছে উৎসব। চারিদিকে পুজিত হচ্ছেন মা দুর্গা। এই উৎসবের মরশুমে এল ভালো খবর। শোনা যাচ্ছে, পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি।
25
তবে ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, তা নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। আপাতত পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে, আশা করা যাচ্ছে শীঘ্রই ঢুকবে টাকা।
35
কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে সরকার। এবার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার। এই টাকা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা পান যোগ্য কৃষকরা। তিনবারে ২ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়।
এবার ২৪ তম কিস্তি ঢোকার পালা। নিয়ম অনুসারে, প্রতি চার মাস অন্তত কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে ২ হাজার। শেষবার ২০২৬ সালের ২০ জুন এই প্রকল্পের ২৩ তম কিস্তি ঢুকেছিল। সেই সময় ৯.৪৪ কোটিরও বেশি কৃষক টাকা পেয়েছিলেন। ১৮,৮৮০ কোটি টাকারও বেশি পাঠানো হয়।
55
এবার চার মাস অতিক্রান্ত হতে চলেছে। সে কারণে সকলে আশা করছে এই মাসেই ঢুকবে টাকা। দুর্গাপুজো থেকে দিওয়ালীর সময়ের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার।