ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগ, বাংলাদেশে হিন্দু যুবককে মারধরের পর পুড়িয়ে খুন

Published : Dec 19, 2025, 09:56 AM IST
Mymensingh

সংক্ষিপ্ত

Bangladesh Unrest: সাধারণ নির্বাচনের দিন ঘোষণার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর ফের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়েছে। সংখ্যালঘু হিন্দুদের উপর নতুন করে অত্যাচার শুরু হয়েছে।

DID YOU KNOW ?
মিথ্যা অভিযোগে হত্যা
বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুর বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে খুন করা হচ্ছে।

Bangladesh Violence: শরিফ ওসমান হাদির (Sharif Osman Hadi) মৃৃত্যু ঘিরে উত্তপ্ত বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবকের উপর অত্যাচার করে খুনের ঘটনা ঘটল। ময়মনসিংহের (Mymensingh) ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও হজরত মহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দীপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবককে প্রচণ্ড মারধর করার পর তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার সময়। ভালুকা উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ি অঞ্চলের ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন নিহত যুবক। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার নাম রবি চন্দ্র দাশ। তাঁকে প্রথমে কারখানা থেকে বের করে প্রচণ্ড মারধর করা হয়। তারপর অর্ধমৃত অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আরও এক দফা লাঠিপেটা করার পর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে।

ধর্মীয় অবমাননার প্রমাণ ছাড়াই খুন

বাংলাদেশের হিন্দুদের অভিযোগ, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্ম ও নবি সম্পর্কে কটূক্তির মিথ্যা অভিযোগ তুলে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার, গ্রেফতার, মিথ্যা মামলা, এমনকী খুনও করা হচ্ছে। ময়মনসিংহেও একই ঘটনা ঘটেছে। দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, 'নবি সম্পর্কে কটুক্তি করার অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তেজিত জনতা গণহত্যা করেছে।‌' কিন্তু এভাবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেই গণহত্যা করা যায় কি না, সেই প্রশ্নের জবাব দিতে পারছে না বাংলাদেশের পুলিশ ও সরকার।

 

 

ঠিক কী বলেছিলেন দীপু?

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করা হয়েছে, নিহত দীপু বলেছিলেন, ‘সব ধর্ম সমান এবং ঈশ্বর একজনই। তিনি বিভিন্ন নামে পরিচিত।’ এতেই তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে খুন করা হল।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪ সালের পর ৫ অগাস্টের পর থেকে বাংলাদেশে অরাজকতা চরমে।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশে যে অরাজকতা চলছে, নির্বাচনের দিন ঘোষণার পরেও অব্যাহত।
Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.
Read more Articles on
click me!

Recommended Stories

India Diesel Export to Bangladesh: ভারত থেকে কত টন ডিজেল আমদানি হয়েছে বাংলাদেশে, জ্বালানি তেলে কার ওপর নির্ভর পদ্মাপাড়ের দেশ!
Bangladesh: মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট! বিদ্যুৎ বাঁচাতে বন্ধ বিশ্ববিদ্যালয়