সুইসাইড ভেস্ট পরে মোদীকে হুমকি পাক গায়িকার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সুন্দরী

Published : Oct 23, 2019, 03:07 PM ISTUpdated : Oct 23, 2019, 03:56 PM IST
সুইসাইড ভেস্ট পরে  মোদীকে হুমকি পাক গায়িকার, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সুন্দরী

সংক্ষিপ্ত

ফের মোদীকে তোপ পাক গায়িকার সুইসাইড ভেস্ট পরে আত্মঘাতী হামলার হুমকি মোদীকে হুমকি দিয়ে ট্রোলড পাক গায়িকা কাশ্মীর প্রসঙ্গ উস্কে দেওয়ার চেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আত্মঘাতী হামলার হুমকি দিলেন এক পাক সুন্দরী। কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা আন্তর্জাতিক মঞ্চে বারবার ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তান। এবার সুইসাইড ভেস্ট পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন পাক গায়িকা রবি পিরজাদা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির সঙ্গেই কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দেন রবি।  

 

ট্যুইটারে রবি পিরজাদা মোদীকে হিটলার বলে উল্লেখ করেন। নিজেকে দাবি করে কাশ্মীর কী বেটি। পাক গায়িকার ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই অবশ্য উত্তর দিতে শুরু করে ভারতীয় জনতা। রবির পরা সুইসাইড ভেস্টকে পাকিস্তানের জাতীয় পোশাক বলে কটাক্ষ করা হয়। রবির এই পোশাককে ইমরান সরকার পাকিস্তানের জাতীয় পোশাক ঘোষণা করছে বলেও একের পর এক  মন্তব্য আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। 

 

ভারতীয়দের হাতে ট্রোলড হয়েও অবশ্য চুপ করেননি রবি। কাশ্মীরে তিনমাস ধরে চলা কারফিউ নিয়ে পাল্টা ট্যুইট করেছেন পাক কন্যা। গত সেপ্টেম্বরেই রবির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া  তুলেছিল। সেবার সাপ ও কুমিরদের দিয়ে মোদীর উপর হামলার হুমকি দিয়েছিলেন পাক গায়িকা। 
 

PREV
click me!

Recommended Stories

JPMorgan: অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?
Indian Navy: মায়ানমারের সঙ্গে নৌ-সম্পর্ক মজবুত করতে সফরে গেলেন নৌসেনা প্রধান