Bangladesh: বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্টার মোবাইল ফোন ছিনতাই! এখনও হল না উদ্ধার

Published : Nov 13, 2026, 06:15 PM IST
Bangladesh Police

সংক্ষিপ্ত

Asif Nazrul News: বাংলাদেশে (Bangladesh) মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল। সেই সময় তাঁর ভারত-বিরোধী আচরণ এবং দাপট দেখা গিয়েছিল। তবে এখন ক্ষমতা হারানোর পর তাঁর আর সেই দাপট নেই। উল্টে তিনি বিড়ম্বনার মুখে পড়েছেন।

DID YOU KNOW ?
বাংলাদেশে বাড়ছে ছিনতাই
ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।

Bangladesh News: বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে শোচনীয়, তা ফের প্রকট হয়ে গেল। অরাজকতার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ নজরুল (Asif Nazrul) মোবাইল ফোন চুরি হয়ে গেল। বুধবার সন্ধেবেলা ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় আসিফের মোবাইল ফোনটি ছিনতাই হয়। সোহানবাগ অঞ্চলে আসিফের গাড়ির জানলা খোলা ছিল। সেই সুযোগে এক ছিনতাইকারী গাড়ির জানলা দিয়ে হাত বাড়িয়ে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঢাকায় (Dhaka) ছিনতাই নতুন কিছু নয়। পুলিশ কোনওভাবেই ছিনতাই বন্ধ করতে পারছে না। এবার আসিফের মতো দাপুটে প্রাক্তন উপদেষ্টাও ছিনতাইকারীদের শিকার হলেন। ছিনতাই হওয়া মোবাইল ফোন এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

আসিফের মোবাইল ফোন উদ্ধারের চেষ্টায় পুলিশ

বাংলাদেশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন জানিয়েছে, তদন্তকারীরা আসিফের মোবাইল ফোন উদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফোনের বর্তমান অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গেলেও, শেষপর্যন্ত সেটির হদিশ হারিয়ে ফেলেন তদন্তকারীরা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কমান্ডার অতিরিক্ত ডিআইজি নাইমুল হাসান বলেছেন, 'আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। মিরপুরে আসিফ নজরুলের ফোনটির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আমরা। মাত্র ২২০ মিটার দূরে ছিলাম। উদ্ধার অভিযানও চলছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু ভুল বোঝাবুঝি ও যোগাযোগের সমস্যার কারণে শেষ পর্যন্ত ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে আসিফ নজরুল নতুন সিম কার্ড কিনেছিলেন। পুরনো সিমটি বন্ধ হয়ে যাওয়ায় চুরি যাওয়া ফোনটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।'

ফোন উদ্ধারে জোরদার তদন্ত

আসিফের মোবাইল ফোন ছিনতাইয়ের পর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ফোন উদ্ধারে শেরেবাংলা নগর থানার পুলিশ, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন একযোগে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও হদিশ পাওয়া গেল না। এই ঘটনায় বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩
আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হওয়ার পর ৩ দিন পেরিয়ে গেল।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হওয়ার পর ৩ দিন পেরিয়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Rawalakot Murder: রাওয়ালকোটে ১৪ বছরের কিশোরীকে 'হত্যা', রাষ্ট্রসঙ্ঘের তদন্ত দাবি UKPNP-র
Microsoft Outage: বিশ্বজুড়ে চরম বিপর্যয়! ভেঙে পড়ল মাইক্রোসফটের পরিষেবা, ঠিক কোথায় গোলমাল?