Donald Trump News: কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ? সংঘাত শেষের ডেডলাইন বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প

Published : Apr 02, 2026, 09:02 AM IST

Donald Trump On America: ইরান বনাম ইজরায়েল ও আমেরিমকার মধ্যে সংঘাতের একমাস অতিক্রান্ত। কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ? পশ্চিম এশিয়ায় হরমুজ সঙ্কট কবে কাটবে? এই বিষয়ে মার্কিন জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প? জানুন বিশদে… 

PREV
16
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা নিয়ে বড় কথা মার্কিন প্রেসিডেন্টের

ইরানের সঙ্গে চলমান সংঘাতের ৩২ দিন অতিক্রান্ত হওয়ার মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের 'ক্রস হল' থেকে দেওয়া ১৮ মিনিটের এক ভাষণে তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনের পথে এবং এই সংঘাত "খুব শীঘ্রই" শেষ হতে চলেছে।

26
মধ্যপ্রাচ্যে তেল সঙ্কট নিয়ে বিশেষ বার্তা ট্রাম্পের

গত একমাসেরও বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যে ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার মধ্যে যুদ্ধ। তিন দেশের এই যুদ্ধ আবহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখি। এখনও কাটেনি হরমুজ সংকট। এই অবস্থায় মার্কিন জনগণদের তেলের দাম নিয়ে আশার কথা শোনালেন ট্রাম্প। তিনি বলেন যে, ‘’ইরানের সঙ্গে এই সংঘাত কেবল যুদ্ধ হিসেবে না দেখে এটি একটি বিনিয়োগ হিসেবে দেখুন।'' এমনকি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের মুখে তিনি একে "স্বল্পমেয়াদী সমস্যা" বলে অভিহিত করেন।

36
ইরান পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্বেগ কমাতে বার্তা

ইরান পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্বেগ কমাতে মার্কিন প্রেসিডেন্ট এক বিশেষ ভাষণে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের স্মৃতিচারণ করেছেন। বর্তমান সামরিক অভিযানকে খুব দ্রুত গুটিয়ে আনার অঙ্গীকার করে তিনি দাবি করেন, এই অপারেশন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই

46
যুদ্ধবিরতি নিয়ে কী বললেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে আমেরিকার বিগত কয়েক দশকের বড় বড় যুদ্ধের উদাহরণ টেনে আনেন। ইতিহাসের এই প্রেক্ষাপট তুলে ধরার মূল উদ্দেশ্য ছিল এটি বোঝানো যে, অতীতের দীর্ঘমেয়াদী সংঘাতগুলোর তুলনায় বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী ছয় সপ্তাহের মধ্যেই ইরানের এই সামরিক অভিযান সফলভাবে সমাপ্ত হবে।

56
দীর্ঘমেয়াদী সংঘাত ও নেপথ্যের পরিসংখ্যান

সম্প্রতি মার্কিন সামরিক ইতিহাসের বিভিন্ন যুদ্ধের সময়সীমা নিয়ে একটি বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত শতাব্দী থেকে বর্তমান সময় পর্যন্ত আমেরিকা একাধিক বড় যুদ্ধে জড়িয়েছে, যার স্থায়িত্বকাল ছিল বৈচিত্র্যময়। 

66
মার্কিন সামরিক অভিযানের ইতিহাস

মার্কিন সামরিক অভিযানের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত এবং দীর্ঘতম যুদ্ধের চিত্র হলো-

প্রথম বিশ্বযুদ্ধ: এই যুদ্ধে আমেরিকার সক্রিয় অংশগ্রহণ ছিল মাত্র ১ বছর ৭ মাস ৫ দিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ: বিশ্বজুড়ে চলা এই সংঘাতের ময়দানে আমেরিকা ৩ বছর ৮ মাস ২৫ দিন লড়াই করেছিল।

কোরীয় যুদ্ধ: এশিয়ার এই ভূখণ্ডে মার্কিন বাহিনী ৩ বছর ১ মাস ২ দিন অবস্থান করেছিল।

ভিয়েতনাম যুদ্ধ: এটি ছিল মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘতম ও বিতর্কিত লড়াই, যা দীর্ঘ ১৯ বছর ৫ মাস ২৯ দিন স্থায়ী হয়।

ইরাক যুদ্ধ: মধ্যপ্রাচ্যের এই সংঘাত চলেছিল ৮ বছর ৮ মাস ২৮ দিন।

Read more Photos on
click me!

Recommended Stories