
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার সোলক জেলায় ভয়াবহ হড়পা বানে অন্তত ১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর আচমকাই নেমে আসে এই বিপর্যয়।
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার সোলক জেলায় ভয়াবহ হড়পা বানে অন্তত ১ জনের মৃত্যু এবং ৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর আচমকাই নেমে আসে এই বিপর্যয়। আরোসুকা এলাকার একাধিক জায়গায় জল, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোত আছড়ে পড়ে। পদাধিকারীদের দফতর-সহ অন্তত ১১টি সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ২১টি গাড়ি এবং ৭টি মোটরবাইকেরও। পাদাং ও সোলকের মধ্যে সংযোগকারী প্রধান সড়কও ধ্বংসাবশেষে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বন্যার কারণে ৯টি পরিবারের মোট ৩২ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে পুলিশ, সেনা, সার্চ অ্যান্ড রেসকিউ টিম এবং স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কাজ করছেন। BMKG-এর তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় প্রায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের পরই এই হড়পা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনও চলছে।