
মুষলধারে বৃষ্টিতে জলের স্রোত রোমের রাস্তায়, হড়পা বানে বিপর্যস্ত ইতালির রাজধানী
মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রঝড়ে রোমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি রাস্তায় দ্রুত জল বাড়তে থাকায় গাড়ি আটকে যায়।
মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রঝড়ে রোমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি রাস্তায় দ্রুত জল বাড়তে থাকায় গাড়ি আটকে যায়। পন্তে মিলভিও, করসো ফ্রান্সিয়া ও তোর দি কোয়িন্তো এলাকায় বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া ও গাছের ডাল ভেঙে পড়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন প্রায় ১০০টি জরুরি হস্তক্ষেপ চালায়। জল জমে যান চলাচল ও পরিবহণ ব্যবস্থাতেও প্রভাব পড়ে।