মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক! বাংলায় আসছে বড় বিনিয়োগ

বাংলায় নতুন বিনিয়োগ টানতে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফর ঘিরে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Share this Video

বাংলায় নতুন বিনিয়োগ টানতে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফর ঘিরে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাজ্যে নতুন মূলধন ও শিল্পোদ্যোগ আনার লক্ষ্যেই এই সফর বলে জানা যাচ্ছে। বৈঠক হলে বাংলায় রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান ব্যবসার পরিধি আরও বাড়ানো এবং নতুন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর মুম্বই সফর এবং আম্বানির সঙ্গে সম্ভাব্য বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও শিল্পমহলে চর্চা শুরু হয়েছে। বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে এই সফর থেকে কী বার্তা আসে, সেদিকেই নজর রয়েছে।

Related Video