Hantavirus: নতুন ভাইরাস সংক্রমণের ফলে বাড়ছে মৃত্যু, ফের অতিমারীর আশঙ্কা!

Published : May 05, 2026, 06:00 PM ISTUpdated : May 05, 2026, 06:10 PM IST
hantavirus trends on twitter, one died in china KPP

সংক্ষিপ্ত

Hantavirus outbreak: ২০২০ সাল থেকে নতুন কোনও ভাইরাস সংক্রমণের কথা শুনলেই বিশ্ববাসী আতঙ্কিত হয়ে পড়েন। সবাই উদ্বেগ প্রকাশ করেন, আবার করোনাভাইরাসের (COVID-19) মতো ভয়ঙ্কর কিছু হবে না তো? এবার নতুন এক ভাইরাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ভাইরাসের নাম হান্তাভাইরাস। মূলত ইঁদুর থেকে জাহাজের যাত্রীদের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে।

DID YOU KNOW ?
ভাইরাসে মৃত ৩
হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Hantavirus Cruise Ship Outbreak: ফের মানুষের প্রাণ কাড়ছে এক ভাইরাস। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন সংক্রমিত হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এই নতুন ভাইরাসের নাম হান্তাভাইরাস। মূলত ইঁদুর থেকে ছড়ায় এই ভাইরাস। তবে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) আশঙ্কা প্রকাশ করছে, মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। পশ্চিম আফ্রিকা (West Africa) উপকূলে এক জাহাজে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অন্তত তিনজনের মৃত্যুর পাশাপাশি চারজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এই জাহাজে যে যাত্রীরা আছেন, তাঁদের সবার মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। জাহাজের যাত্রীদের শরীর থেকে অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্বেগ বাড়ছে।

হাসপাতালে ভর্তি এক আক্রান্ত

যে জাহাজে হান্তাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে এক ডাচ দম্পতি এবং এক জার্মান ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এক ব্রিটিশ যাত্রী সংক্রমিত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গের (Johannesburg) এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে ভর্তি করা হয়েছে। বাকি যে তিনজন সংক্রমিত হয়েছেন, তাঁরা এখন জাহাজেই আছেন। তাঁদের শরীরে ভাইরাসের হাল্কা লক্ষণ দেখা যাচ্ছে। এই কারণে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়নি।

সংক্রমিত ব্যক্তিদের নিয়ে আটকে জাহাজ

যে জাহাজে ভাইরাস সংক্রমণ হয়েছে, সেই জাহাজে ৮৮ জন যাত্রী এবং ৫৯ জন ক্রু মেম্বার আছেন। যাঁদের শরীরে ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে, তাঁদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা গিয়েছে। ৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে সাতজন যাত্রী ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। শুরুতে তাঁদের শরীরে জ্বর, মাথা যন্ত্রণা, ডায়ারিয়ার মতো সমস্যা দেখা যায়। এরপর নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। আক্রান্ত একজনকে হাসপাতালে ভর্তি করা হলেও, বাকি যাত্রীদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। এখন কেপ ভার্দে (Cape Verde) উপকূলে আটকে এই জাহাজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
হান্তাভাইরাসে অন্তত ৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে
পশ্চিম আফ্রিকা উপকূলে হান্তাভাইরাসে অন্তত ৭ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

JPMorgan: অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?
Indian Navy: মায়ানমারের সঙ্গে নৌ-সম্পর্ক মজবুত করতে সফরে গেলেন নৌসেনা প্রধান