লন্ডনে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন

Published : Jul 06, 2026, 06:11 PM IST
Members of the Indian diaspora celebrate birth anniversary of Dr Syama Prasad Mukherjee organised by the Overseas Friends of BJP

সংক্ষিপ্ত

বিদেশের মাটিতেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হল। লন্ডনে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পান করা হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। 

বিদেশের মাটিতেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালন করা হল। লন্ডনে ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পান করা হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। অনুষ্ঠানে তাঁর দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এই উপলক্ষে উপস্থিত বক্তারা বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আজও জাতির জন্য প্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ, নীতিনিষ্ঠা এবং ভারতকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ও উদযাপন করা হয়। ভার্চুয়াল ভাবে কলকাতা থেকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তারা এই সাফল্যকে ড. মুখোপাধ্যায়ের জন্মভূমিতে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, এই বিজয় পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দলের সকল নিবেদিতপ্রাণ কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, তাঁদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সংগঠনের প্রতি অঙ্গীকার এবং জনগণের আস্থা অর্জনের নিরলস প্রচেষ্টার ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে।

অনুষ্ঠান শেষে ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উপস্থিত সদস্যরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় ঐক্য, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

ইনপুট

লন্ডন থেকে সুমনা আদক (প্রবাসী সাংবাদিক)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Corruption: পাকিস্তানের ৮৫০ কোটির দুর্নীতি! পর্দা ফাঁস করাচির বাস প্রকল্পে কেলেঙ্কারির
Trump-Iran Spat: ট্রাম্পের 'এক শটে সব শেষ' মন্তব্যে ক্ষুব্ধ ইরান, দিল কড়া প্রতিক্রিয়া