
Mojtaba Khamenei News: ইরানের নতুন সুপ্রিম লিডার (Iran's New Supreme Leader) মোজতবা খামেনেইয়ের এক পা বাদ গিয়েছে। তিনি কোমায় চলে গিয়েছেন। এক ব্রিটিশ ট্যাবলয়েডে (British Tabloid) এমনই খবর প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে এয়ারস্ট্রাইকে মোজতবার বাবা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) প্রাণ গিয়েছে, সেই সময়েই ইরানের নতুন সুপ্রিম লিডারও মারাত্মক জখম হন। তাঁর এক পা বাদ যাওয়ার পাশাপাশি পাকস্থলি বা যকৃতে গুরুতর চোট পেয়েছেন। একই এয়ারস্ট্রাইকে আয়াতোল্লাহের মৃত্যু এবং মোজতবার চোট লেগেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ২৮ ফেব্রুয়ারি আয়াতোল্লাহের মৃত্যু হয়। এরপর মোজতবাকে ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত করা হয়। তবে ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, মোজতবা এখন যুদ্ধ পরিচালনা করার মতো অবস্থায় নেই।
ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি অনুযায়ী, কড়া নিরাপত্তায় তেহরানের (Tehran) সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালে (Sina University Hospital) ভর্তি আছেন মোজতবা। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁর এক পা বাদ গিয়েছে না দুই পা-ই বাদ গিয়েছে, সে বিষয়ে জল্পনা চলছে। তাঁর যকৃৎ বা পাকস্থলির যথেষ্ট ক্ষতি হয়েছে। তিনি এখন কোমায়। যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে, সেই হাসপাতালে অন্য কোনও রোগীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইরানের স্বাস্থ্যমন্ত্রী রেজা জাফরঘান্ডি (Mohammad Reza Zafarghandi) নিজে এক অভিজ্ঞ শল্যচিকিৎসক। বিশেষ করে যুদ্ধে আহত ব্যক্তিদের চিকিৎসা করার অভিজ্ঞতা আছে তাঁর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই মোজতবার চিকিৎসা করছেন রেজা।
ব্রিটিশ ট্যাবলয়েডের দাবি, ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে মোজতবার পুরনো ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছে তিনি সুস্থই আছেন। কিন্তু নতুন সুপ্রিম লিডার নিজে নতুন বক্তব্য পাঠ করছেন না। সেই বক্তব্য পাঠ করছেন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদপাঠক। এভাবেই সারা বিশ্বকে ভুল বোঝানোর চেষ্টা করছে ইরান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।