বন্যার স্রোতে ভাঙল নেপালের বিখ্যাত মহাকালী সেতু, ভারত-নেপাল সীমান্তে বড় সমস্যা

বন্যার স্রোতে ভাঙল নেপালের বিখ্যাত মহাকালী সেতু, ভারত-নেপাল সীমান্তে বড় সমস্যা

Published : Sep 30, 2026, 08:06 PM IST

নেপালের ভয়াবহ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মহাকালী নদীর উপর থাকা বিখ্যাত মহাকালী সাসপেনশন ব্রিজ। বুধবার সকালে কাঞ্চনপুরে সেতুটির একটি পিলার ভেঙে যায়।

নেপালের ভয়াবহ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মহাকালী নদীর উপর থাকা বিখ্যাত মহাকালী সাসপেনশন ব্রিজ। বুধবার সকালে কাঞ্চনপুরে সেতুটির একটি পিলার ভেঙে যায়। ভারত-নেপাল সীমান্ত এলাকার যোগাযোগের ক্ষেত্রেও এই সাসপেনশন ব্রিজটির বিশেষ গুরুত্ব রয়েছে।ফলে ভীমদত্ত ও দোধারা-চাঁদনী পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা কার্যত ব্যাহত হয়েছে। সেতুর দোধারা প্রান্তে প্রায় ৬ মিটার অংশ উপরের দিকে উঠে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে সেতু দিয়ে যাতায়াত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির পর মহাকালী নদীতে জল ও স্রোত বেড়ে যায়। সেই প্রবল স্রোতের ধাক্কাতেই সেতুটির কাঠামোয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রায় দুই দশক আগে তৈরি এই সেতুটি দোধারা-চাঁদনী এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও এই সেতুর উপর নির্ভর করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে একটি প্রযুক্তিগত দল সেতুটি পরিদর্শন করবে। সেই রিপোর্টের ভিত্তিতে মেরামতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবল বন্যার স্রোতে গুরুত্বপূর্ণ এই সেতুর পিলার ভেঙে যাওয়ায় এলাকায় যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

06:19ধ্বংসযজ্ঞ ফিরল নেপালে, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, বাড়ছে মৃত্য়ু মিছিল
06:29৩২০ মিমি বৃষ্টিতে ব্যাংককের হাল আরও খারাপ, রাজপথে চলছে বোট, মানুষের সঙ্গে হাঁটছে সাপ
08:41Nepal Flood Alert: নেপালে ফের আসছে মহাপ্রলয়? এটা কী পূর্বাভাস? ভিডিও দেখলে চমকে উঠবেন
10:06Nepal Flood: নেপালে ফের হড়পা-বান! ভেসে গেল আস্ত বাড়ি, আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও
05:50নেপালে ভয়াবহ তুষারধস! Himlung Himal-এ চাপা পড়ল একাধিক তাঁবু, নিখোঁজ ১০
05:35Hurriacane Nolo: ২০০ কিমি বেগের হারিকেনে তছনছ Hawaii। বন্যা, ভূমিধস ও ভয়ঙ্কর ঢেউ
05:17Chile Flood: ৩০ বছরের সবচেয়ে বড় বন্যা চিলিতে, ২০০ মিমি বৃষ্টিতে ডুবেছে দোতালা বাড়িও
05:36Thailand Flood: টানা ৪ দিনের রেকর্ড বৃষ্টি, ব্য়াঙ্ককে বন্যা, জলের তলায় গোটা থাইল্যান্ড
07:35ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লিবিয়া! একাধিক এলাকায় ভারী বৃষ্টি, হড়পা বান
Read more