নেপালে ভয়াবহ তুষারধস! Himlung Himal-এ চাপা পড়ল একাধিক তাঁবু, নিখোঁজ ১০

নেপালের Himlung Himal-এ ভয়াবহ তুষারধস! রবিবার সকালে Manang জেলার Nar Phu এলাকায় পাহাড়ের বেস ক্যাম্পে তুষারধসে চাপা পড়েছে একাধিক তাঁবু। এখনও পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ, যাঁদের মধ্যে রয়েছেন পর্বতারোহী ও সহায়ক কর্মীরা।

Share this Video

নেপালের Himlung Himal-এ ভয়াবহ তুষারধস! রবিবার সকালে Manang জেলার Nar Phu এলাকায় পাহাড়ের বেস ক্যাম্পে তুষারধসে চাপা পড়েছে একাধিক তাঁবু। এখনও পর্যন্ত অন্তত ১০ জন নিখোঁজ, যাঁদের মধ্যে রয়েছেন পর্বতারোহী ও সহায়ক কর্মীরা। নিখোঁজদের মধ্যে ৮ জন Himalayan Holidays Nepal এবং ২ জন Imagine Nepal Treks-এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ৭,১২৬ মিটার উচ্চতার Himlung Himal, তিব্বত সীমান্তের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্বতারোহণ কেন্দ্র। টানা বৃষ্টি ও ভারী তুষারপাতের জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এখনও হেলিকপ্টার উড়তে পারেনি। দুইটি হেলিকপ্টার ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল।

Related Video