Chile Flood: ৩০ বছরের সবচেয়ে বড় বন্যা চিলিতে, ২০০ মিমি বৃষ্টিতে ডুবেছে দোতালা বাড়িও

চিলির দক্ষিণ ও মধ্য-দক্ষিণাঞ্চলে শক্তিশালী ফ্রন্টাল সিস্টেমের জেরে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে Los Ríos, La Araucanía, Biobío এবং Los Lagos অঞ্চলে।

Share this Video

চিলির দক্ষিণ ও মধ্য-দক্ষিণাঞ্চলে শক্তিশালী ফ্রন্টাল সিস্টেমের জেরে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে Los Ríos, La Araucanía, Biobío এবং Los Lagos অঞ্চলে। কোথাও ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছেছে। প্রবল বৃষ্টিতে একাধিক নদী ও জলধারার জল দ্রুত বেড়ে যায়। কোথাও নদীর জল উপচে রাস্তা ও বাড়িতে ঢুকে পড়ে।

Los Ríos অঞ্চলে অন্তত ১৬১টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। Lanco এলাকায় সবচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। Leufucade নদীর জল উপচে প্রায় ৩০টি পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকাজে নৌবাহিনী, পুলিশ ও দমকলকর্মীরা Zodiac নৌকা ব্যবহার করেন। Biobío অঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। Pichilo নদীর জল বাড়ায় Arauco এলাকায় অন্তত ২০টি পরিবার জলমগ্ন হয়েছে। একাধিক জায়গায় রাস্তা কেটে গিয়েছে, ধস নেমেছে এবং ড্রেন ভেঙে পরিবহণ ব্যাহত হয়েছে। Route P-20-এর একটি অংশ ধসে পড়ায় যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি মোকাবিলায় SENAPRED-এর নেতৃত্বে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। Los Ríos-এ Yellow Alert এবং Valdivia প্রদেশ ও Biobío-তে Red Alert জারি করা হয়েছে। বাসিন্দাদের নদী, পাহাড়ি এলাকা এবং উত্তাল উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় বড়সড় প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীর জলস্তর ও ভূমিধসের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

Related Video