ভেনেজুয়েলার পর পাকিস্তান, শনিবার সকালে কেঁপে উঠল পাকিস্তান, কম্পনের মাত্রা ছিল ৫.৪

Published : Jun 27, 2026, 12:04 PM ISTUpdated : Jun 27, 2026, 12:07 PM IST
Earthquake

সংক্ষিপ্ত

 পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে আতঙ্ক ছড়ালেও, প্রাথমিকভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এই অঞ্চলটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের কারণে ভূমিকম্পপ্রবণ এবং অতীতেও এখানে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে।

এবার ভূমিকম্প পাকিস্তানে। শনিবার সকালে কেঁপে উঠল পাকিস্তানের একাংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পনের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশ। ভূমিকম্প টের পেতেই মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে, এই কম্পনের কোনও প্রভাব পড়েনি ভারতে।

ইউরোপীয় ভুমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুসারে, কম্পনটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। কম্পনের অভিঘাত আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। তবে প্রাথমিক রিপোর্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর আসেনি। তবে, ভূূমিকম্পের আফটার শকের জন্যেও সতর্ক করা হয়েছে স্থানীয়দের। ভূমিকম্পের পরে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল সরেজমিনে ঘুরে দেখা শুরু করেছে প্রশাসন। তবে, এখনও কোনও জরুরি সতর্কতা জারি করেনি।

এদিকে বৃহস্পতিবার ব্যস্ত সময়ে কেঁপে উঠেছিল ভেনেজুয়েলা। পর পর দু'বার কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫ এবং ৭.২। এই জোড়া ঝটকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং, রাস্তায় ফাটল ধরেছিল। প্রাথমিক অনুমান, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে থাকতে পারে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কয়েক মিনিটের ব্যবধানে এই জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলা জুড়ে স্কুল-কলেজ, বিমানবন্দর, বাস পরিষেবা এবং অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী কারাকাসে। বেশিরভাগ মৃত্যুও সেখানেই হয়েছে বলে খবর। ভেনেজুয়েলার স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ প্রথম ভূমিকম্পটি হয়। এর কেন্দ্রস্থল ছিল মোরান শহরের পশ্চিমে। প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। কারাকাস শহরের একটি ২২ তলা বিল্ডিং-সহ বহু বাড়িঘর ভেঙে পড়েছে।

এবার কম্পন হল পাকিস্তানে। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের পারস্পরিক চাপ ও সঞ্চালনের কারণে এই অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। অতীতেও এই অঞ্চল বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে। ১৯৩৫ সালের কোয়েট্টার ভূমিকম্প এবং ১৯৪৫ সালের বালুচিস্তানের ভূমিকম্প ছিল ইতিহাসে অন্যতম বিধ্বংসী ঘটনা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Prisoner Exchange: ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান, মার্কিন নাগরিকের মুক্তি নিয়ে বাড়ছে ধোঁয়াশা
Iran USA War: জর্ডনে ব্যালিস্টিক মিসাইল হামলা, একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের