Sheikh Hasina: দু-বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন তিনি। তবে এভাবে তিনি যে নিজের দেশ ছেড়ে অন্যদেশে থাকতে রাজি নন। আগেও বহুবার একথা জানিয়েছেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী। এবার কবে বাংলাদেশে ফিরবেন তিনি? জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মরতে হলে নিজের দেশেই মরব।’ একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া বার্তায় বারবার একই কথা বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী। কবে বাংলাদেশে নিজের বাড়িতে ফিরবেন শেখ হাসিনা ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
25
খুব শীঘ্রই ভারত ছাড়ছেন হাসিনা
সূত্রের খবর, সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে, আগামী মাসের ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ ফিরবেন। এদিকে শেখ হাসিনা দেশে ফিরলে হয় তার মৃত্যুদণ্ড অথবা কারাবাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল আদালত। তবে তিনি যে সে সমস্ত কিছুর ভয় পান না তাও জানিয়েছেন পদ্মাপাড়ের প্রাক্তন প্রধানমন্ত্রী।
35
কেন ১৬ ডিসেম্বরই দেশে ফিরতে চান হাসিনা?
জানা গিয়েছে, হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক সরকার বা বিএনপি শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য তারা ভারতে বিমান পাঠাবেন কীনা সেই বিষয়েও কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আগামী ১৬ ডিসেম্বরই দেশে ফিরতে চান আওয়ামী লিগ নেত্রী। কারণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
কারণ, ১৯৭১ সালের এই দিনেই নয় মাসের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। দিনটি বাংলাদেশে ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়। তাই তো ওই দিনেই নিজের দেশের মাটিতে পা রাখতে চান মুজিব কন্যা।
55
আদেও দেশে ফিরতে পারবেন হাসিনা!
শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথ এখনও সহজ নয়। বাংলাদেশের আদালতে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। অন্যদিকে, ঢাকার সরকার বারবার ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্যও আবেদন করেছিলেন হাসিনা। কিন্তু বাংলাদেশের সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বলে Reuters জানিয়েছে। BBC বাংলার প্রতিবেদনে উদ্ধৃত ভারতীয় সূত্রগুলির মতে, ডিসেম্বরের মধ্যে হাসিনার প্রত্যাবর্তন বাস্তবায়িত হওয়া কঠিন হতে পারে। বাংলাদেশের বর্তমান সরকারও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। ফলে হাসিনার দেশে ফেরা নিয়ে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের আগামী পদক্ষেপ এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ।