World Television Day 2026: বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'ওয়ার্ল্ড টেলিভিশন ডে', জানেন ভারতে কবে TV এসেছিল?

Published : Nov 21, 2026, 05:24 PM IST

World Television Day 2026: 'পৃথিবীটা নাকি বোকা বাক্সে বন্দি!' জানেন এই বোকাবাক্স আদতে প্রথম কবে আবিস্কার হয়েছিল? কার মাথাতে এসেছিল টেলিভিশন সম্প্রচারের কথা। কবে কোথায় প্রথম দূরদর্শন আবিস্কার হয়? জানুন এর সম্পূর্ণ ইতিহাস। দেখুন ফটো গ্যালারি।।

PREV
16
আন্তর্জাতিক টেলিভিশন দিবস ২০২৬

২১ নভেম্বর ২০২৬: তথ্য, শিক্ষা, বিনোদন এবং বৈশ্বিক যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে টেলিভিশনের অবদানকে স্বীকৃতি দিতে আজ সারা বিশ্বের মতো এ দেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। স্মার্টফোনের দৌলতে পৃথিবীটা এখন হাতের মুঠোর আরও সহজ ভাবে চলে এলেও যখন এইসব ছিল না তখনই দূরদূরান্তের খবর জানতে এই দূরদর্শন ছিলো ভরসা।

26
কবে প্রথম টিভি আবিস্কার হয়?

১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বজুড়ে জনমত গঠন, সিদ্ধান্ত গ্রহণ ও শান্তি রক্ষায় টেলিভিশনের ক্রমবর্ধমান প্রভাব বিবেচনা করে প্রতি বছর ২১ নভেম্বর দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। উল্লেখ্য, ১৯২৬ সালের এই দিনেই স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড তাঁর উদ্ভাবিত টেলিভিশন যন্ত্রের প্রথম কার্যকর প্রদর্শন করেছিলেন।

36
ডিজিটাল যুগে টেলিভিশন

২০২৬ সালের শেষে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে টেলিভিশনের রূপান্তরের বিষয়টি। ড্রয়িংরুমের বড় পর্দা থেকে টেলিভিশন এখন স্মার্ট টিভি, ওয়েব টিভি এবং মোবাইল ফোনের মাধ্যমে মানুষের হাতের মুঠোয় পৌঁছে গিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের ভিড়ে দর্শকদের কাছে সঠিক, যাচাইকৃত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই বর্তমানে টেলিভিশন মাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও দায়িত্ব হিসেবে আলোচিত হচ্ছে।

46
দূরদর্শন নিয়ে জাতিসংঘের ঘোষণা

১৯৯৬ সালের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে প্রথম 'ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম' অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে সিদ্ধান্ত গ্রহণ, শান্তি রক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে জনমত গঠনে টেলিভিশনের ক্রমবর্ধমান প্রভাব বিবেচনা করে ওই বছরের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর আজকের দিনে পালিত হয়ে আসছে বিশ্ব টেলিভিশন দিবস।

56
টেলিভিশনের যাত্রা

১৯২৬ সালের এই দিনে (২১ নভেম্বর) স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড তাঁর উদ্ভাবিত টেলিভিশন যন্ত্রের কার্যকর প্রদর্শন করেছিলেন। তারপর থেকেই তার এই অভাবনীয় আবিস্কার সারা বিশ্বের কাছে সমাদৃত। যতই স্মার্টফোন কিংবা ট্যাবলেটের জমানা আসুক না কেন খবর থেকে খেলা কিংবা সন্ধ্যার বিনোদনে বাড়ির ড্রয়িং রুমে টেলিভিশনই ভরসা।

66
ভারতে প্রথম কবে টেলিভিশন চালু হয়?

১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর অধীনে ইউনেস্কোর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে টেলিভিশন সম্প্রচার শুরু হয় এবং ১৯৮২ সালে রঙিন সম্প্রচার চালু হয়। বর্তমানে ভারতে ৯০০-র বেশি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ও দূরদর্শনের বিশাল নেটওয়ার্ক রয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories