Sheikh Hasina: 'যাঁকে ধরে আনতে চাই উনি বলছেন আসবেন,' হাসিনাকে হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের

Published : Aug 04, 2026, 05:10 PM IST
Sheikh Hasina

সংক্ষিপ্ত

Sheikh Hasina News: চলতি বছরের শেষদিকে বাংলাদেশে (Bangladesh) ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার দেশে ফেরার তারিখ জানাতে পারেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করার পরেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

DID YOU KNOW ?
ফিরবেন শেখ হাসিনা
বাংলাদেশের আদালত তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করলেও, নিজের দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bangladesh News: ভারত থেকে প্রত্যর্পণ সম্ভব হয়নি। তবে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) নিজেই বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করায় খুশি বাংলাদেশ সরকার। বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। তারপর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এমনই জানিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমানের (Tarique Rahman) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর-রহমান। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘আমরা যাঁকে ধরে আনতে চাই, উনি বলছেন আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি এবং এটাও বলছি, আমরা তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করব। আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার, সেসব নেওয়া হবে। উনি দেশে ফিরলে অবশ্যই গ্রেফতার হবেন। গ্রেফতার হওয়ার পর ওঁর যা আইনগত অধিকার, উনি সেটা চর্চা করুন। আদালত যে রায় দেবে, সে মৃত্যুদণ্ড বহাল রাখা হোক বা খালাস করে দেওয়া, যা-ই হোক, সেটা মেনে নিতে প্রস্তুত আছি।’

হাসিনা দেশে ফিরুন, চাইছে বাংলাদেশ সরকার

হাসিনা সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেছেন, ‘আমরা ওঁকে চাইছি। আপনি আসুন। আমরা ভারতকে চিঠি লিখেছি। এই যে ভারতের হাই কমিশনার আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করছেন, প্রত্যেক জায়গা কী কথা ছিল, যে আনতে চাই এবং যতদিন উনি সেখানে আছেন, কোনও রাজনৈতিক বক্তব্য দেবেন না। ভারতের পার্লামেন্টের একটি কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে, শেখ হাসিনার ওখানে রাজনীতি করা উচিত হবে না। সেই অনুমতি দেওয়া ঠিক হবে না।’

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে চলেছেন হাসিনা। তিনি দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে জানাতে পারেন। এই অনুষ্ঠানে তাঁর বক্তব্য প্রচার করতে পারবে না বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম। বাংলাদেশ সরকার এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। কোনও সংবাদমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা।
গণ-আন্দোলনের জেরে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Read more Articles on
click me!

Recommended Stories

Sheikh Hasina: বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে খুনের ছক আইএসআই-এর! ভয়াবহ তথ্য ফাঁস
ISI Killings: প্রমাণ লোপাট করতে জঙ্গিদের খতম করছে ISI? বিস্ফোরক দাবি ধৃত লস্কর জঙ্গির