Donald Trump: কেন মুখ থুবড়ে পড়লেন ট্রাম্প? মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের ১০টি বড় কারণ

Published : Nov 05, 2026, 03:44 PM IST

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাব্লিকান পার্টির পরাজয় ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারেরোর পিছনে প্রধান কারণগুলি কী কী? মূল্যবৃদ্ধি থেকে ইরানের যুদ্ধ- দেখুন সেরা ১০টি কারণ

PREV
110
লাগামহীন মূল্যবৃদ্ধি

জ্বালানি, খাদ্য, রেশন সামগ্রীর দাম হুহু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অর্থনৈতিক সংকটে পড়েছে মার্কিন জনতা। যার কারণ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট বাক্সে। মার্কিন দেশের প্রায় ৭৯% জনতাই সংসার চালাতে হিমসিম খাচ্ছে। যার প্রভাব পড়েছে ভোটবাক্সে।

210
ইরানের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের নীতি

ইরানের সঙ্গে চলা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাটে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াটাকে কখনই ভালো চোখে দেখেননি মার্কিন জনতা। অধিকাংশ জনতার কথায় আমেরিকার ইরান আর ইজরায়েলের সঙ্গে জড়ানোর কারণে দেশের মধ্যেই অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। যা ভোটারদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি করেছিল।

310
জ্বালানির দাম বৃদ্ধি

হরমুজ প্রণালী বিঘ্ন ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম ও যুক্তরাষ্ট্রে ডিজেল ও পেট্রোলের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতেও।

410
শুল্কনীতি

ট্রাম্পের অগ্রাসী শুল্ক ও বাণিজ্য নীতি সরাসরি জীবনযাত্রার ব্যায় ও মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছে বলে সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করেছে। তারই প্রভাব পড়েছে ভোট বাক্সে।

510
ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান

মার্কিন কংগ্রেসের পর্যাপ্ত অনুমোদন বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই ভেনেজুয়েলা ও ক্যারিবীয় সাগরে সামরিক অভিযান পরিচালনা করায় জনগণের একটি বড় অংশ ক্ষুব্ধ। যার কারণেই মার্কিন জনতা মুখ ফিরিয়ে নিয়েছে রিপাব্লিকানদের থেকে।

610
হিম্পানিক ও কৃষাঙ্গ ভোটারদের সমর্থন হারানো

অতীতে বা ২০২৪ সালের নির্বাচনে হিস্পানিক ও কৃষাঙ্গ ভোটারদের একটি অংশের সমর্থন পেয়েছিলেম ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাব্লিকানরা। কিন্তু কঠোর অভিবাসন নীতি-সহ একাধিক কারণে তাদের সমর্থন হারিয়েছেন।

710
তরুণ ভোটার

৩০ বছরের কম বয়সী তরুণ ভোটারদের মধ্যে যারা অতীতে কিছুটা বিভক্ত ছিলেন তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ ভোটারই ডেমোক্র্যাট হাউস প্রার্থীদের পক্ষে রায় দিয়েছেন। যার কারণেই মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এই পরাজয়।

810
অভিবাসন নীতি

ট্রাম্পের অভিবাসন নীতি খুবই কঠোর। প্রায় ৫৬ শতাংশ আমেরিকারদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল। যার কারণে রিপাবলিকানদের ভোট বাক্স উপছে পড়েছে।

910
ডাটা সেন্টার ও এপস্টিন ফাইল

ট্রাম্প সমর্থিত ও তাঁর প্রচারে থাকা ডাটা সেন্টার নির্মাণ ও কয়েকটি জনবিচ্ছিন্ন নীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছিল।

এপস্টিন ফাইল নিয়ে হোয়াইট হাউসের ভূমিকাও ট্রাম্প সমর্থকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া শুরু করেছিল।

1010
প্রভাবশালী নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও কৌশলগত দুর্বলতা

জেফরি এপস্টিন ফাইল হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ, কিছু অঙ্গরাজ্যে দলীয় নেতাদের সঙ্গে মতবিরোধ এবং রন ডেসান্টিস ও মিট রমনির মতো শীর্ষ নেতাদের প্রকাশ্য সমালোচনা ও দলের ভেতরের কোন্দল রিপাবলিকানদের ভিত্তিকে দুর্বল করে দেয়।

Read more Photos on
click me!

Recommended Stories