
US Midterm Elections: ডেমোক্র্যাটদের জয়ে উচ্ছ্বসিত ওবামা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট—দুটি কক্ষেই (US Congress Senate House) ডেমোক্র্যাটরা জয়ী হয়ে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে (US Midterm Elections)। দলের এই দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ খুশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক্স (X) হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আজ রাতে আমেরিকার মানুষ একটা পরিষ্কার বার্তা দিয়েছেন। তারা এমন রাজনীতি চান, যা মানুষকে মেলায়, ভাঙে না। তারা এমন নেতা চান, যারা সমস্যার বাস্তব সমাধান দিতে পারেন। দেশের সব প্রান্ত থেকে দারুণ সব প্রার্থীরা এগিয়ে এসেছেন বলেই এই ফল সম্ভব হয়েছে। এমনকি, যেসব জায়গায় জেতার আশা কম ছিল, সেখানেও তারা জিতেছেন। তারা নানা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের রাজনৈতিক মতাদর্শও আলাদা। কিন্তু সাধারণ মানুষের সেবা করা এবং নিজেদের এলাকার মানুষকে সবার আগে রাখার ক্ষেত্রে তাঁরা একজোট।"
ওবামা আরও বলেন, "হাজার হাজার নির্বাচন কর্মী এবং দুই দলের স্বেচ্ছাসেবকদের কাছে আমরা ঋণী। তারা সুষ্ঠুভাবে ভোট করিয়েছেন, যা আমাদের গণতন্ত্রের সবচেয়ে জরুরি কাজ। এই প্রশাসনের হাতে এখনও দু'বছর সময় আছে। কিন্তু আমাদের এখন কোমর বেঁধে কাজে নামতে হবে। যেখানে যেখানে আমাদের ক্ষমতা আছে, সেখানে বদল আনতে হবে। যাতে আর কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে হবে এবং ভবিষ্যতের জন্য ভিত মজবুত করতে হবে।"
অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া এক লাইভ ফোনইন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হারকে তিনি তাঁর কাজের প্রতি মানুষের রায় হিসেবে দেখছেন না। তিনি বলেন, "আমি এটাকে আমার ওপর আঘাত বলে মনে করছি না... অর্থনীতির দিক থেকে বা আমরা যা যা করেছি, সেই হিসেবে প্রেসিডেন্সির ইতিহাসে গত দু'বছর সবচেয়ে সেরা সময় ছিল।" রিপাবলিকান প্রার্থীদের হারের জন্য তাদেরই দুষেছেন ট্রাম্প। তাঁর মতে, কিছু প্রার্থী ভোটারদের মনে দাগ কাটতে পারেননি। তবে ডেমোক্র্যাটদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি এটাই বলবম ডেমোক্র্যাটদের অভিনন্দন। ওরা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে ওরা এটার অপেক্ষায় ছিল, আর শেষমেশ সেটা পেল।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।