USA Aircraft Crash: ইরাক সীমান্তের কাছে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, চলছে তল্লাশি অভিযান

Published : Mar 13, 2026, 07:14 AM IST

USA Aircraft Crash News: মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই মার্কিন বিপর্যয়! এবার ইরাক সীমান্তের কাছে মরু অঞ্চলে ভেঙে পড়ল মার্কিন এয়ারক্রাফ্ট। দুর্ঘটনায় নিখোঁজ বিমানে  থাকা পাঁচ  ক্রু সদস্য। ঘটনার খবরে কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট? জানুন আরও বিশদে…

PREV
18
যুদ্ধের আবহে ভেঙে পড়ল মার্কিন বিমান

ইরান- ইজরায়েল ও আমেরিকার সংঘাতের উত্তেজনার মধ্যেই ইরাকের (Iraq) পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান (Refueling Aircraft) ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই মার্কিন বাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

28
ইরাকের কাছে দুর্ঘটনার কবলে মার্কিন সামরিক বিমান

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ট্যাঙ্কার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই বিষয়ে এক মার্কিন আধিকারিক ‘অ্যাসোসিয়েটেড প্রেস’ (AP)-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নিশ্চিত করে বলা যায়নি।

38
মাঝ আকাশে আমেরিকার বিমান বিপর্যয়

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি KC-135 ট্যাঙ্কার। মার্কিন সামরিক বাহিনীতে এই বিমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। সাধারণত দূরপাল্লার মিশনে ফাইটার জেট বা অন্যান্য যুদ্ধবিমানের জ্বালানি মাঝআকাশে সরবরাহ (Refuel) করার জন্য এটি ব্যবহৃত হয়।

48
নিখোঁজ ক্রুদের সন্ধানে তল্লাশি অভিযান

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি ট্যাঙ্কার বিমান ভেঙে পড়েছে । ঘটনার খবরে ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

58
কী কারণে এই দুর্ঘটনা?

সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে মোট দুটি বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকের মরু অঞ্চলে আছড়ে পড়ে। আরও জানা গিয়েছে যে, এই ধরণের ট্যাঙ্কার বিমান সাধারণত তিনজন ক্রু নিয়ে পরিচালিত হয়। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত পাঁচজন আরোহী ছিলেন। বাকি দুইজনের ভূমিকা বা তারা সেখানে কী কারণে উপস্থিত ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

68
অব্যাহত ইরান-ইজরায়েল ও আমেরিকার সংঘাত

পশ্চিম এশিয়ায় সংঘাত ১৩ দিনে পড়ল। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতাবা খামেনি তাঁর প্রথম ভাষণে বেশ কড়া বার্তা দিলেন। তিনি হরমুজ প্রণালী অবরোধ চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে।

78
যুদ্ধ নিয়ে মোজতাবার হুঁশিয়ারি

আয়াতুল্লাহ মোজতাবা খামেনেই বলেন, "প্রিয় সংগ্রামী ভাইয়েরা! সাধারণ মানুষ চায় এই কার্যকরী প্রতিরোধ চালিয়ে যাওয়া হোক। তাই হরমুজ প্রণালী বন্ধ রাখার যে কৌশলগত সুবিধা আমাদের হাতে আছে, তা অবশ্যই ব্যবহার করতে হবে।"

88
ফের হামলা?

খামেনি জানান, ইরান এমন কিছু জায়গা চিহ্নিত করেছে যেখানে শত্রুরা বেশ দুর্বল। ভবিষ্যতে ইসলামিক রিপাবলিক সেখান থেকে হামলা চালাতে পারে। তিনি বলেন, "শত্রুদের দুর্বল জায়গাগুলো নিয়ে সমীক্ষা করা হয়েছে। ওইসব জায়গায় শত্রুদের লড়াই করার অভিজ্ঞতা কম। যুদ্ধ পরিস্থিতি যদি চলতে থাকে এবং দেশের স্বার্থে প্রয়োজন হয়, তাহলে নতুন ফ্রন্ট খোলা হবে।" 

Read more Photos on
click me!

Recommended Stories