Indian killed News: পশ্চিম এশিয়ার যুদ্ধে তৈরি হয়েছে হরমুজ প্রণালীর সঙ্কট। এরই মধ্য়ে ইরাকের কাছে মার্কিন জাহাজে ইরানের ড্রোন হামলায় প্রাণ গেল এক ভারতীয় নাবিকের। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Iran attack News: সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। এবার পশ্চিম এশিয়ার যুদ্ধের বলি আরও একজন ভারতীয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার রাতে ইরাক উপকূলে দুটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের অতর্কিত হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আক্রান্ত ট্যাঙ্কার দুটির মধ্যে একটি মার্কিন মালিকানাধীন বলে জানা গিয়েছে। 

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। তার মধ্যেই গত রাতে ইরানের এই সরাসরি হামলা যুদ্ধের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে, যুদ্ধের পরিস্থিতি চললে হরমুজ প্রণালী দিয়ে "এক লিটার তেলও" বাইরে যেতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বা 'চোকপয়েন্ট'। যেখান থেকে সারাবিশ্বের তৈলবাহী জাহাজ চলাচল করে।

ইরাক সীমান্তে মার্কিন তেলের ট্যাঙ্কারে ইরানি ‘সুইসাইড’ ড্রোন হামলা, নিহত ১ ভারতীয় নাবিক:-

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় আবারও বড়সড় হামলার ঘটনা ঘটল। ইরাকের খোর আল জুবায়ের (Khor Al Zubair) বন্দরের কাছে ‘সেফসি বিষ্ণু’ (Safesea Vishnu) নামক একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইরানের একটি ‘সুইসাইড’ বোট বা আত্মঘাতী ড্রোন নৌকা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ভয়াবহ হামলায় জাহাজে থাকা এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন।

Scroll to load tweet…

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার মুহুর্তের ভিডিয়ো:-

ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, মাঝসমুদ্রে দুটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের পর দাউদাউ করে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডের কবলে পড়া জাহাজ দুটির মধ্যে একটি মাল্টার পতাকাবাহী 'জেফিরোস' (Zefyros) এবং অন্যটি মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী 'সেফসি বিষ্ণু' (Safesea Vishnu)। জানা গেছে, 'সেফসি বিষ্ণু' জাহাজটির মালিকানাধীন সত্তা একটি মার্কিন সংস্থার।

বিস্ফোরণের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ? 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ফুটেজে আরও দেখা গিয়েছে, শক্তিশালী বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা জাহাজ দুটিকে গ্রাস করে ফেলেছে। সমুদ্রের জলের ওপর আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ট্যাঙ্কার ফেটে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট TankerTrackers.com-এর তথ্য অনুযায়ী, ওই ট্যাঙ্কার দুটিতে প্রায় ৪ লক্ষ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল (Crude Oil) ছিল বলে মনে করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।