তার হস্তক্ষেপেই ভারত-পাক যুদ্ধে ইতি! শান্তি পরিষদের বৈঠকে ফের 'অপারেশন সিঁদুর' নিয়ে অকপট ট্রাম্প

Published : Feb 20, 2026, 10:26 AM IST

Donald Trump On Ind-Pak Clash: তার হস্তক্ষেপেই থেমেছে ভারত-পাকিস্তান যুদ্ধ। পহেলগাঁও হামলা পরবর্তী ভারতের পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নিয়ে ফের নিজের হস্তক্ষেপে যুদ্ধ থেমেছে বলে দাবি ট্রাম্পের। আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? 

PREV
17
শান্তি পরিষদের মিটিংয়ে অকপট ট্রাম্প

কেউ কিছু না বললেও সব সময় যেন প্রচারের আলোতে থাকতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় অর্থসাহায্যের জন্য তার  গড়া শান্তি পরিষদ বা বোর্ড অফ পিসের মিটিংয়ে অকপট ট্রাম্প। সদস্য এবং পর্যবেক্ষক রাষ্ট্র মিলিয়ে বৃহস্পতিবার বোর্ড অফ পিসের মিটিংয়ে মোট ৪৭টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্পের মুখে শোনা গেল ভারত-পাক যুদ্ধের কথা। এবং কীভাবে তার হস্তক্ষেপে থামানো হয়েছে এই যুদ্ধ। 

27
ভারতের অপারেশন সিঁদুর নিয়ে অকপট ট্রাম্প

বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গড়া শান্তি পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প ফের দাবি করেন যে, তার হস্তক্ষেপেই থেমেছে ভারত-পাক যুদ্ধ। তিনি আরও বলেন যে, ‘’তিনি (পাকিস্তানি প্রধানমন্ত্রী) আমাদের চিফ অফ স্টাফের সামনে বলেছিলেন যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এবং ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করে আড়াই কোটি জীবন বাঁচিয়েছেন’।’’ তাঁর ২০০ শতাংশ শুল্ক-হুমকিতে নয়াদিল্লি-ইসলামাবাদ-নিরস্ত হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

37
ভারত-পাক উত্তেজনা থামাতে নিজের কৃতিত্ব দাবি ট্রাম্পের

গত বছরের এপ্রিল মাসে পহেলগাঁও হামলার জেরে দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিরসনে ফের নিজের কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পহেলগাঁও হামলার পাল্টা হিসেবে ভারত যখন পাকিস্তানের জঙ্গি পরিকাঠামো ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, তখন তিনিই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে শান্তি ফিরিয়েছিলেন।

47
ঠিক কী ঘটেছিল?

গত বছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। ভারতের পক্ষ থেকে এর কড়া জবাব দিতে সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক বা ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করা হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী, সেই সময় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বড়সড় সংঘাত এড়াতে পর্দার আড়াল থেকে তিনিই প্রধান ভূমিকা পালন করেছিলেন।

57
একাধিক জনসভায় এই দাবি করেন ট্রাম্প

তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক জনসভায় ভারত-পাক যুদ্ধ থামানো নিয়ে নিজের স্বপক্ষে সংঘর্ষ নিয়ে একাধিক মন্তব্য়, সোশ্য়াল  মিডিয়ায় এই নিয়ে বার্তাও পোস্ট করেছেন তিনি। বলেন, "আমি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রেখেছিলাম। পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল, কিন্তু আমার হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়।"

67
ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে কী বললেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প এদিন তার ভাষণে আরও দাবি করে বলেন যে, ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাত এক ভয়াবহ ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাঁর মতে, পরিস্থিতি এখন সরাসরি আকাশযুদ্ধের রূপ নিয়েছে এবং এতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।  শান্তি পরিষদের ভাষণ চলাকালীন ট্রাম্প চাঞ্চল্যকর এক তথ্য দিয়ে জানান যে, এই প্রতিকূল পরিস্থিতিতে এ পর্যন্ত অন্তত ১১টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। আকাশপথে এই ধ্বংসলীলার কথা উল্লেখ করে তিনি বলেন, "এগুলো অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমান ছিল।"

77
ভারত-পাক সম্পূর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ ট্রাম্পের

বিমানের ধ্বংস এবং পাইলটদের ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেছেন যে, এই আকাশযুদ্ধ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাচ্ছে। তবে এই ১১টি বিমান কোন দেশের বা কোন সুনির্দিষ্ট এলাকায় এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি বলে জানা গিয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories