MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকার জন্য বন্ধ লন্ডনের বিমানঘাঁটি, স্টারমার সরকার কাছে ধাক্কা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকার জন্য বন্ধ লন্ডনের বিমানঘাঁটি, স্টারমার সরকার কাছে ধাক্কা ট্রাম্পের

Kieir Starmer's On Donald Trump: ইরানের ওপর মার্কিন হামলায় রুষ্ট লন্ডন। এবার ট্রাম্পের দেশকে বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না লন্ডন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Feb 20 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ইরান আমেরিকা সঙ্ঘাতে তপ্ত দুই দেশ
Image Credit : Asianet News

ইরান-আমেরিকা সঙ্ঘাতে তপ্ত দুই দেশ

ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির মাঝেই বড়সড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডনের কাছে সুইন্ডনের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ 'রয়্যাল এয়ার ফোর্স' (RAF) ফেয়ারফোর্ড ঘাঁটিটি ব্যবহারের আবেদন জানিয়েছিল ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের আশঙ্কায় সেই আবেদন নাকচ করে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর প্রকাশ পেয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
Image Credit : X

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

 সূত্রের খবর, হোয়াইট হাউস ইরান সীমান্তে দীর্ঘপাল্লার বোমারু বিমান মোতায়েন এবং হামলার জন্য ব্রিটেনের এই ঘাঁটিটি ব্যবহার করতে চেয়েছিল। তবে ব্রিটিশ সরকারের আইনি পরামর্শদাতারা সতর্ক করেছেন যে, যথাযথ আইনি ভিত্তি ছাড়া এমন কোনো অভিযানে সহায়তা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে। এই সিদ্ধান্তের ফলে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। যারফলে কিয়ার স্টারমার সরকারের তরফে অনুমতি দেওয়া হলো না আমেরিকাকে লন্ডনের বিমানঘাঁটি ব্যবহারের। 

Related Articles

Related image1
ভারতীয় ব্যক্তিকে 'বাবা' পাতিয়ে কোচবিহারে বাস, দিনহাটা থেকে ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি নাগরিক
Related image2
পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের
38
ব্রিটিশ সরকারের কূটনৈতিক সিদ্ধান্ত বদল
Image Credit : Asianet News

ব্রিটিশ সরকারের কূটনৈতিক সিদ্ধান্ত বদল

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এক চাঞ্চল্যকর কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সুইন্ডনের নিকটবর্তী আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে দীর্ঘপাল্লার মার্কিন বোমাবর্ষণ অভিযানের অনুমতি দিতে অস্বীকার করেছ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যরমারের প্রশাসন। লন্ডনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ওপর এই ধরণের কোনো 'প্রি-এমপ্টিভ' বা আগাম হামলায় অংশ নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে। এই আইনি বাধ্যবাধকতার কথা মাথায় রেখেই ব্রিটেন আমেরিকার এই প্রস্তাবে সায় দেয়নি।

48
পাল্টা প্রস্তুতি শুরু আমেরিকার
Image Credit : X

পাল্টা প্রস্তুতি শুরু আমেরিকার

পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার জন্য ওয়াশিংটন একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করছে। যদিও স্ট্যরমার সরকার স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক আইনি জটিলতা এড়াতে তারা ব্রিটিশ মাটি থেকে এই ধরণের কোনও অভিযানের অনুমতি দেবে না। আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানবাহিনীর বোমারু বিমান পরিচালনার জন্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখান থেকে অনুমতি না মেলায় মার্কিন সামরিক পরিকল্পনায় কিছুটা রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে।

58
চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্ক
Image Credit : X

চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্ক

চাগোস দ্বীপপুঞ্জের ভবিষ্যৎ এবং সেখানে অবস্থিত ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক ঘাঁটি 'দিয়েগো গার্সিয়া' নিয়ে চলমান আলোচনা এখন নতুন মোড় নিয়েছে। এই দ্বীপপুঞ্জের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া বিরোধ এখন সরাসরি এই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাটির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

68
চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Image Credit : X

চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন যে, ‘’কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া একটি বড় ভুল হতে পারে।'' ট্রাম্পের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ডিয়েগো গার্সিয়া এবং আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটির নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার বজায় রাখা অপরিহার্য। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, একটি "অত্যন্ত অস্থির এবং বিপজ্জনক শাসনে"র পক্ষ থেকে আসতে পারা সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই ঘাঁটিগুলো ভবিষ্যতে ব্যবহার করার প্রয়োজন হতে পারে।

78
ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি
Image Credit : our own

ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি

সম্প্রতি ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দিয়েগো গার্সিয়া এবং ব্রিটিশ বিমানঘাঁটি (RAF) ব্যবহার করে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে লন্ডনের রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তবে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, দিয়েগো গার্সিয়া দ্বীপপুঞ্জ থেকে আমেরিকা কোনও হামলা চালালে ব্রিটেনকে শুধুমাত্র 'অবহিত' করলেই চলবে। তবে ব্রিটিশ ভূখণ্ডে অবস্থিত রাজকীয় বিমানবাহিনীর (RAF) ঘাঁটিগুলো ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাজ্যের সুস্পষ্ট অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে। 

88
আন্তর্জাতিক আইনের মারপ্যাঁচ ও ব্রিটেনের সতর্কতা
Image Credit : twitter

আন্তর্জাতিক আইনের মারপ্যাঁচ ও ব্রিটেনের সতর্কতা

ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, এই সম্ভাব্য হামলা নিয়ে দীর্ঘদিনের সতর্কতা লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে কোনও ধরনের 'প্রাক-প্রস্তুতিমূলক' বা আগাম হামলার (Pre-emptive strike) ক্ষেত্রে ব্রিটেন সরাসরি সমর্থন দিতে দ্বিধাগ্রস্ত। এর পিছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে ২০০১ সালের পরবর্তী আন্তর্জাতিক আইনের কিছু কঠোর নীতিমালা।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image2
US-Iran Deal: আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও
Recommended image3
Birth Rate: সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
France Tornado: দশ বছরের সবচেয়ে বড় টর্নেডোয় লন্ডভন্ড ফরাসি গ্রাম! ক্ষয়ক্ষতি প্রায় ১,০০০ জন বাসিন্দার
Recommended image5
Now Playing
New York Flood: মুষলধারে বৃষ্টিতে জলের তলায় নিউইয়র্ক! রাস্তায় Flash Flood, Subway Platform-এ জল
Related Stories
Recommended image1
ভারতীয় ব্যক্তিকে 'বাবা' পাতিয়ে কোচবিহারে বাস, দিনহাটা থেকে ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি নাগরিক
Recommended image2
পদ্মাপাড়ে গণতন্ত্রের জয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই সংখ্যালঘুদের বড় বার্তা তারেকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved