চার শীর্ষনেতার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের, স্বস্তিতে বঙ্গ বিজেপি

Published : Nov 10, 2020, 06:05 PM IST
চার শীর্ষনেতার বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের,  স্বস্তিতে  বঙ্গ বিজেপি

সংক্ষিপ্ত

নবান্ন অভিযানে 'বেআইনি জমায়েত-সরকারি সম্পত্তি নষ্ট' চার বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হাইকোর্টের স্বস্তির হাওয়া বঙ্গ বিজেপি শিবিরে  

রুশি পাঁজা:  করোনা আবহে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু আপাতত ২৬  নভেম্বর পর্যন্ত মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়-সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাকা হাইকোর্ট। ২৬ নভেম্বরই ফের মামলার শুনানি হবে।

আরও পড়ুন: জোড়া আন্দোলনে উত্তপ্ত মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ অফিস, খোল-কীর্তনে অভিনব আন্দোলন

ঘটনার সূত্রপাত ৮ অক্টোবর। সেদিন সাতদফা দাবিতে নবান্ন  অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। কলকাতা ও হাওড়া থেকে চারটি মিছিল করে যখন নবান্নে দিকে যাচ্ছিলেন দলের কর্মী-সমর্থকরা, তখন রাস্তায় তাঁদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা-ইঁটবৃষ্টি-লাঠিচার্জ-বিক্ষোভ, বাদ যায়নি কিছুই। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ ও হেস্টিংস চত্বর। হাওড়া ময়দানে আবার মিছিলের পিছনে ধাওয়া করে  বলবিন্দর সিং-কে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি।

আরও পড়ুন: এবারের কালীপুজোয় মিলবে 'বাজির স্বাদ', অভিনব উদ্য়োগে তাক লাগালেন রায়গঞ্জের দম্পতি

এদিকে আবার নবান্নে অভিযানের সময়ে বেআইনি জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, অর্জুন সিং-সহ বিজেপি চার শীর্ষনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে হেস্টিংস থানার পুলিশ। বস্তুত, গেরুয়াশিবিরের ২৫ জনেরও বেশি নেতার বিরুদ্ধে সাতটি এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি-এর রাজ্য নেতৃত্ব। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি  রাজশেখর মান্থা।

PREV
click me!

Recommended Stories

দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, তল্লাশি চলছে TMC নেতার নির্বাচনী কার্যালয়েও
Kolkata News: ভোটের মুখে ফের অ্যাকশন মোডে ইডি, কয়লা পাচারকাণ্ডে বাজেয়াপ্ত ১৬০ কোটি টাকার সম্পত্তি