প্রাক্তন প্রেমিকার গোপন ছবি ফেসবুকে, রাগ মেটাতে গিয়ে বিপাকে যুবক

Published : Jul 23, 2019, 02:32 PM IST
প্রাক্তন প্রেমিকার গোপন ছবি ফেসবুকে, রাগ মেটাতে গিয়ে বিপাকে যুবক

সংক্ষিপ্ত

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙার জের গোপন ছবি ভাইরাল করার হুমকি সাড়া না দেওয়া ফেসবুকে ছবি ছড়িয়ে দেয় অভিযুক্ত পুলিশে অভিযোগ দায়ের করেন যুবতী

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল। আর সেই রাগেই ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি পোস্ট করে গ্রেফতার হল এক যুবক। 

অভিযুক্ত ওই যুবকের নাম রোশন কুমার সিং। সে বিহারের দানাপুরের বাসিন্দা। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

আরও পড়ুন- আত্মঘাতী হলেন প্রেমিক, প্রেমিকার সঙ্গে সিভিক ভলেন্টিয়ারকেও গ্রেফতার বর্ধমানে

আরও পড়ুন- স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে পালাল মা, ফাঁসির শাস্তি দাবি করল দুই সন্তান

পুলিশ সূত্রে খবর, এযারপোর্ট থানা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল রোশনের। কিন্তু আট মাস আগে ওই যুবতীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর। এর পরেই প্রেমিকাকে ফিরে পেতে মরিয়া রোশন ওই যুবতীকে ব্ল্যাকমেল করতে শুরু করে।

অভিযোগ, নিজের কাছে থাকা ওই যুবতীর কিছু ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। কিন্তু তাতে প্রাক্তন প্রেমিকা সাড়া না দেওয়ায় সম্প্রতি সেই সমস্ত ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় সে। বিষয়টি নজরে আসতেই বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান ওই যুবতী। শেষ পর্যন্ত সোমবার রাতে গড়িয়াহাট এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। এ দিনই তাকে আদালতে তোলা হয়। 
 

PREV
click me!

Recommended Stories

Ajker Bangla News live: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট
Dakshineswar Sandhya Arati: বাড়ি বসে ফেসবুকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের সন্ধ্যারতি, পেজ আর সময়টা জানুন