Oil Price Today: আজ পেট্রোলের কী দাম কলকাতায়, ভোটের আগে দেশের বাকি শহরে কমল কি জ্বালানীর দর

Published : Jan 14, 2022, 01:57 PM ISTUpdated : Jan 14, 2022, 01:58 PM IST
Oil Price Today: আজ পেট্রোলের কী দাম কলকাতায়, ভোটের আগে দেশের বাকি শহরে কমল কি জ্বালানীর দর

সংক্ষিপ্ত

 রাজ্যে তথা সারা দেশে কার্যত দুই মাসের উপরে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতা সহ দেশের একাধিক শহরের পেট্রোল এবং ডিজেলের কী  দাম, চলুন জেনে নেওয়া যাক।  

 রাজ্যে তথা সারা দেশে কার্যত দুই মাসের উপরে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবারও সকালেও তাঁর পরিবর্তন হল না। ভোটের আগে নতুন বছরে দাম কমার আশায় রয়েছে রাজ্যবাসীও। তবে কোনও হের ফের হল না এদিনও। যদিও ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম নতুন ধার্য করেছে  সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। দেশের একাধিক শহরে শুল্ক হ্রাস হলেও সেই সুবিধা পায়নি পশ্চিমবঙ্গবাসী।  এদিন কলকাতা সহ দেশের একাধিক শহরের পেট্রোল এবং ডিজেলের কী  দাম, চলুন জেনে নেওয়া যাক।

শুক্রবার আইওসিএল -র  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। মুম্বইতে জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে।  মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। আইওসিএল -র  ওয়েবসাইট অনুযায়ী, চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা। বৃহস্পতিবার দিল্লিতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। মেট্রো শহরগুলির মধ্য়ে দিল্লিতেই সবচেয়ে দাম কম পেট্রোল ও ডিজেল।  দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল দিল্লি সরকার। তারপরেই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা ৫৬ পয়সা কমে যায়। উল্লেখ্য,  আন্তর্জাতিক বাজারে ক্রমশ তেলের দাম কমলেও দেশিয় বাজারে এখনও তার কোনও প্রভাব পড়েনি।প্রায় দুই মাস ধরে দেশে  পেট্রোল-ডিজেলের  অপরিবর্তিত রয়েছে। উল্লেখ্য, ৪ নভেম্বর জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তারপর আর জ্বালানির দাম বাড়েনি। তবে কমেওনি। আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে নেমে গিয়েছে। তাও জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, দেশের এই চার শহর ছাড়া এদিন আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা। ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। তবে দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। আবার পশ্চিমবঙ্গেও রয়েছে সামনেই পুরভোট। এহেন পরিস্থিতিতে নতুন বছরে কমতে পারে কি পেট্রোল-ডিজেলের দর। কারণ এর আগেও ভোটের আগেই দাম কমতে দেখা গিয়েছে। যা নিয়ে তোপও দেগেছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা তথা পরিবহণ মন্ত্রীও। আর এবার সেই আশাতেই দিন গুনছে এবার এরাজ্যের বাসিন্দারাও।

 

PREV
click me!

Recommended Stories

DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
Samik Bhattacharya: ‘ফিরহাদের ছেলেমেয়ে উচ্চ শিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে!’ বিস্ফোরক শমীক