MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?

নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?

নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে নতুন করে জনকল্যাণ শিবির আয়োজনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে এই শিবির বসবে।

3 Min read
Author : Parna Sengupta
Published : Nov 04 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Freepik

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) জনকল্যাণমূলক উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল জনকল্যাণ শিবির বা সেবা সেতু অভিযান (Seva Setu Camp)। মূলত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই এই শিবিরের উদ্দেশ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

সরকারি দফতরে বারবার যাতায়াত না করে একই জায়গায় একাধিক প্রকল্পের জন্য আবেদন, নথি যাচাই, পুরনো আবেদনের সংশোধন এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের সুযোগ পান উপভোক্তারা। বিশেষ করে যাঁরা কোনও সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বা আগে আবেদন করতে পারেননি, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। পুজো শেষ হতেই ফের জনকল্যাণ শিবির আয়োজন করতে চলেছে রাজ্য সরকার।

Related Articles

Related image1
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা ঢোকেনি! ক্যানিংয়ে সেবা সেতু ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ
Related image2
Annapurna Bhandar Ayushman Card: অন্নপূর্ণা ভাণ্ডার-আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই! কবে শুরু আপনার পাড়ায়?
37
Image Credit : Asianet News

কী কী পরিষেবা পাওয়া যাবে?

বিভিন্ন সরকারি প্রকল্পে নতুন করে আবেদন ও নাম নথিভুক্ত করার সুযোগ।

আগে জমা দেওয়া আবেদনপত্রের ভুল সংশোধন এবং আটকে থাকা আবেদনের নথি যাচাই।

আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ সংক্রান্ত সহায়তা।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পেতে সমস্যা হলে প্রয়োজনীয় তথ্য যাচাই।

বিভিন্ন সরকারি প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে সরাসরি প্রশাসনিক সহায়তা মিলবে।

47
Image Credit : Asianet News

কারা এই শিবির থেকে সুবিধা পাবেন?

যে সমস্ত মহিলা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি।

যাঁরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতার জন্য আবেদন করতে চান।

যে সমস্ত কৃষক পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে চান।

ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা, যাঁরা বিভিন্ন সরকারি শিক্ষাবৃত্তি বা শিক্ষা সংক্রান্ত প্রকল্পে আবেদন করতে চান।

যাঁদের আগের আবেদনপত্র আটকে রয়েছে অথবা প্রয়োজনীয় নথির অভাবে সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তাঁরাও এই শিবিরে গিয়ে সমস্যার কথা জানাতে পারবেন।

57
Image Credit : Asianet News

কোন কোন প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে?

আগের শিবিরের পরিষেবা তালিকা অনুযায়ী, একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে আবেদন ও নথি সংশোধনের সুযোগ ছিল। আশা করা হচ্ছে এইবারেও তার অন্যথা হবে না। এর মধ্যে উল্লেখযোগ্য–

অন্নপূর্ণা যোজনা।

বার্ধক্য ভাতা।

বিধবা ভাতা।

দিব্যাঙ্গ ভাতা।

পিএম কিষান সম্মান নিধি।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প।

কন্যাশ্রী ও বিভিন্ন সরকারি শিক্ষাবৃত্তি।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

কৃষক ও শ্রমিকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প।

67
Image Credit : AI

কী কী নথি সঙ্গে রাখতে হবে?

শিবিরে যাওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্রের আসল ও জেরক্স কপি গুছিয়ে রাখা ভালো। সাধারণভাবে যে নথিগুলি প্রয়োজন হতে পারে–

আধার কার্ড।

ভোটার কার্ড।

রেশন কার্ড।

ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

সচল মোবাইল নম্বর।

জাতিগত শংসাপত্র, যদি প্রযোজ্য হয়।

শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্কশিট, শিক্ষা সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে।

জমির দলিল বা পর্চা, কৃষি ও জমি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে।

77
Image Credit : Asianet News

কবে বসতে চলেছে এই জনকল্যাণ শিবির?

গত মাসে অর্থাৎ অক্টোবরের ২ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত টানা তিন দিন রাজ্যজুড়ে সেবা সেতু অভিযান বা জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ২ অক্টোবর থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হয়। এবার ফের নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে নতুন করে জনকল্যাণ শিবির আয়োজনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে এই শিবির বসবে। তবে এই মাসে ঠিক কবে সেবা সেতু ক্যাম্পের আয়োজন করা হবে, তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। খুব শীঘ্রই মাইকিং করে স্থানীয় প্রশাসনের তরফে শিবিরের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি কোন এলাকায় এবং ঠিক কোন স্থানে এই শিবির বসবে, সেই তথ্যও সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: ভারতের রাজনীতিতে কারা ২জি, ৩জি, ৪জি? পরিবারবাদ নিয়ে বিস্ফোরক ব্যাখ্যা শুভেন্দুর!
Recommended image2
Now Playing
West Bengal Draft Voter List 2026: CEO দফতর কি শুধু পোস্ট অফিস? বৈঠক শেষে বিস্ফোরক কুণাল ঘোষ!
Recommended image3
Now Playing
Banned Crackers Seized: বড়সড় পর্দাফাঁস! মুদির দোকানের আড়ালে এমন কারবার! পুলিশি অভিযানে গ্রেফতার মালিক
Recommended image4
Now Playing
Agnimitra Paul: জগদ্ধাত্রী পুজোয় নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি! প্রশাসনিক বৈঠকে কী সিদ্ধান্ত হল? কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা?
Recommended image5
WB Weather Alerts: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোর আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
Related Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা ঢোকেনি! ক্যানিংয়ে সেবা সেতু ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ
Recommended image2
Annapurna Bhandar Ayushman Card: অন্নপূর্ণা ভাণ্ডার-আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করা যাবে জনকল্যাণ শিবির থেকেই! কবে শুরু আপনার পাড়ায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved