রোজ ডে-তে বেরোনোর আগে জানুন জ্বালানীর দর, পেট্রোল-ডিজেল সস্তা হল কি কলকাতায়

Published : Feb 07, 2022, 09:05 AM ISTUpdated : Feb 07, 2022, 09:15 AM IST
রোজ ডে-তে বেরোনোর আগে জানুন জ্বালানীর দর, পেট্রোল-ডিজেল সস্তা হল কি কলকাতায়

সংক্ষিপ্ত

সোমবার সকালে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য ধার্য করে প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা । এই নিয়ে ৯০ দিনের পথে পেট্রোল-ডিজেলের  দাম স্থির রয়েছে। সোমবার রোজ ডে-র সকালে  বেরোনোর আগে জানুন সোমবার কলকাতা-সহ সারা দেশে কি দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল।  

সোমবার সকালে পেট্রোল-ডিজেলের নতুন মূল্য ধার্য করে প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। এই নিয়ে ৯০ দিনের পথে পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম স্থির রয়েছে। যদিও এদিন সকালে ইতিমধ্যেই নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। সোমবার রোজ ডে-র সকালে এমনিতেই প্রেমিক-প্রেমিকার দল বাইক নিয়ে ছুটবে শহরের নানা প্রান্তে। তাই বেরোনোর আগে জানুন সোমবার কলকাতা-সহ সারা দেশে কি দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল।

এদিন আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।  মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।উল্লেখ্য, দেশের রাজধানীতে ইতিমধ্যেই পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছে দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমছে।

আরও পড়ুন, শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নিচে, জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে

আরও পড়ুন, 'শুধু আপনার জন্যই গাইব', স্টুডিও-র সঙ্গে ঝগড়া সত্ত্বেও হেমন্তের জন্যই গান গেয়েছিলেন লতা

 দেশের পাশাপাশি  ৬ শহরের কিছু জায়গায় পেট্রোল ডিজেলের দাম বদল হয়েছে।আইওসিএল -র  (Indian Oil Corporation Ltd) ) ওয়েবসাইট অনুযায়ী,  আগ্রা, ভুবেনেশ্বর,  চণ্ডীগড়, আমেদাবাদে সহ ৬টি শহরে  পেট্রোল এবং ডিজেলের মূল্য এবার জেনে নেওয়া যাক।এদিন আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৬২ পয়সা। আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা। ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ১০৭ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

উল্লেখ্য, সৌদি আরামকো মার্চের জন্য এশিয়াতে বিক্রি হওয়া নিজের ক্রুড গ্রেডের রেট বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর প্রখ্যাত তেল কোম্পানি রপ্তানিকারক কোম্পানিদের মধ্য়ে সৌদি আরামকো নিজেদের এশিয়ার গ্রাহকদের জন্য ফ্লাইট টিকিটের দাম ফেব্রুয়ারির তুলনায় মার্চের প্রতি ব্যারেল বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের একটি সমীক্ষা উঠে আসা তথ্য অনুযায়ী অনুমান করা হয়েছে যে, কোম্পানি মার্চে নিজের প্রোডাক্টের দাম বাড়াতে পারে। বৃদ্ধির দিকে তাঁকিয়ে করা হয়েছে। এর কারণে কোম্পানিগুলি গ্যাস অয়েল এবং জেট ফুয়েলে বেশি মার্জিন রাখছে। প্রসঙ্গত, কলকাতা সহ সারা দেশে তিন মাস ধরে পেট্রোল-ডিজেলের দাম একই জায়াগায় দাঁড়িয়ে রয়েছে। এদিনও জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে। স্বাভাবিকভাবেই মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। তাই এখনও দাম কমার আশা ছাড়েনি সবাই।

PREV
click me!

Recommended Stories

DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
Samik Bhattacharya: ‘ফিরহাদের ছেলেমেয়ে উচ্চ শিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে!’ বিস্ফোরক শমীক