আজ বেলা ১২ টায় সল্টলেকে পুজোর উদ্বোধন করবেন মোদি, সাজোসাজো রব EZCC-তে

Published : Oct 22, 2020, 08:57 AM ISTUpdated : Oct 22, 2020, 10:11 AM IST
আজ বেলা ১২ টায় সল্টলেকে পুজোর উদ্বোধন করবেন মোদি, সাজোসাজো রব EZCC-তে

সংক্ষিপ্ত

সল্টলেকের ইজেডসিসিতে সাজোসাজো রব বেলা ১২টায় দুর্গা পুজো উদ্ধোধনে প্রধানমন্ত্রী  মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনা করবেন মোদি   তারপর সেখান থেকে দেবেন ভার্চুয়ালে ভাষণ  

মহাষষ্ঠীতে দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবারই তিনি প্রথম বাংলার বুকে দুর্গাপুজোর উদ্বোধন করছেন। সল্টলেকের ইজেডসিসি-র দুর্গাপুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। প্রথমে সকাল ১০ টা নির্ধারিত হলে পরে সময় পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় এই উদ্বোধন করা হবে। পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গে দুর্গাপুজো উৎসবকে ঘিরে শুভেচ্ছা বার্তাও দেবেন প্রধানমন্ত্রী। আর মহাষষ্ঠীর  এই বিশাল বড় অনুষ্ঠান উপলক্ষে বিজেপির তরফে নীচের ছবিটি প্রকাশ করা হয়েছে।

 

 

আরও পড়ুন, মহাষষ্ঠীতে বারাসাতে মোদি, রাত পেরোলেই করবেন পুজোর উদ্ধোধন

সল্টলেকের ইজেডসিসি ব্লকে বুধবার বিকেলে সমস্ত প্রস্তুতি ঘুরে দেখেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। মুকুল রায় জানিয়ে দেন, পুজো নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা মেনে চলা হবে। যার জন্য ইজেডসিসি-তে বহু অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। পরে, ডাকিদের বাজনা শোনেন কৈলাস বিজয়বর্গীয়। ঢাকিদের সঙ্গে পরে কথাও বলেন তিনি। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান সূচি অপরিবর্তিত থাকছে।

 

 

আরও পড়ুন, মহাষষ্ঠীতে ঝেপে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের জেরে টানার বর্ষণের পূর্বাভাস


যদিও হাইকোর্টের রায় বেরোনোর আগে  প্রধান মন্ত্রীর আবাসনে গান গাওয়ার সম্ভাবনা ছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। তাই আশায় রয়েছে রাজ্যবাসী। পুরো অনুষ্ঠানটি দলের তরফে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হবে।


 

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR: রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল সুপ্রিম কোর্ট, কারণ কী? জানুন
'রাজনীতি করবেন না', মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের