সম্পত্তির লোভেই শাশুড়িকে খুন বৌমার, সঙ্গ দিয়েছিল প্রেমিক

Published : Dec 13, 2019, 06:22 PM ISTUpdated : Dec 13, 2019, 08:05 PM IST
সম্পত্তির লোভেই শাশুড়িকে খুন বৌমার, সঙ্গ দিয়েছিল প্রেমিক

সংক্ষিপ্ত

গড়িয়াহাটে বৃদ্ধা খুনে গ্রেফতার হলেন তাঁর বড় ছেলের বৌ তাঁর নজর ছিল, শাশুড়ির গড়িয়াহাটের ওই বহুতল বাড়ির উপর শেষমেষ তাঁর প্রেমিকের সাহায্য়ই নৃশংসভাবে খুন করেন শাশুড়িকে ইতিমধ্য়েই সম্ভাব্য় জায়গায়  ফেরার প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ  

গড়িয়াহাটে বৃদ্ধা খুনে গ্রেফতার হলেন তাঁর বড় ছেলের বৌ, ডিম্পল ঝুন্ড। পুলিসের অনুমানই সত্য়ি হল। ময়নাতদন্ত এবং প্রাথমিক তল্লাশিতে আগেই বেরিয়ে এসেছিল যে,  এই খুনের ঘটনায় জড়িত রয়েছে পরিচিত কেউ। শেষ অবধি হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত তাঁর বড় ছেলের বৌ । তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্য়াপারে তাকে সঙ্গ দিয়েছে ডিম্পল ঝুন্ডের এক প্রেমিক। এই মুহূর্তে অবশ্য় সে ফেরার। পুলিশ জোর কদমে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন, নাগরিকত্ব আইন নিয়ে পথে নামছে তৃণমূল, আন্দোলনের ডাক দিলেন মমতা


বৃহস্পতিবার সকাল বেলায় প্রতিবেশীরা ডাকতে গেলে দেখে বৃদ্ধার গলার নলি কাটা পেট কাটা অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশীদের থেকে  খবর পেয়েই ঘটনাস্থলে আসে  পুলিশ। লালবাজার হোমিসাইড শাখার তরফ থেকেও রিপোর্ট নেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলে আসেন জয়েন সিপি ক্রাইম মুরলীধর শর্মা। তাই পুলিশি তদন্তের পর সামনে এল নতুন তথ্য়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধাকে শ্বাস রোধ করার পর মৃত্য়ু নিশ্চিত করার পর তাঁকে  একাধিকবার কোপানো হয়।  তখনও তাঁর হৃদপিন্ড সচল ছিল। মৃত্যু নিশ্চিত করতে তলপেট আড়াআড়িভাবে চিরে দেওয়া হয়। তারপর ধারাল অস্ত্র দিয়ে ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়।  প্রাথমিক তদন্তে ঘটনাস্থল দেখে পুলিস প্রায় নিশ্চিত ছিল, খুনের পর ঘটনাস্থলে জল দিয়ে ধুয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়।

আরও পড়ুন, বুড়ো বয়সের প্রেম ধোপে টিকল না, ২৩ লাখ টাকার প্রতারণার শিকার লেক গার্ডেনসের বাসিন্দা

আজ শুক্রবার, অবশেষে ধরা পড়ে খুনী। পুলিশি সূত্রে জানা গিয়েছে, বড় ছেলের বৌ-এর নজর সবদিনই ছিল, গড়িয়াহাটের ওই বহুতল বাড়ির উপর। এদিকে শাশুড়ির থেকে ওই সম্পত্ত্বি নেওয়ার লোভ সামলাতে পারেননি  বড় ছেলের বৌ, ডিম্পল ঝুন্ড। শেষমেষ তাঁর প্রেমিকের সাহায্য় নিয়েই নৃশংসভাবে খুন করেন শাশুড়িকে। পুলিশ সমস্ত জায়গায় ইতিমধ্য়েই খোঁজ চালাচ্ছে ফেরার প্রেমিকের।
 

PREV
click me!

Recommended Stories

Kolkata Suburbs Seats: শহরতলিতে লুকিয়ে রাজ্যে জয়ের পাসওয়ার্ড! কারা জিতবে কলকাতা লাগোয়া এই আধডজন আসনে
এবার কলকাতায় ফুটতে পারে পদ্ম? SIR-এর কারণেই BJP TMCকে হারিয়ে জিততে পারে এই ৫টি আসন