রাত পেরোলে চড়তে পারে পারদ, উপকূলীয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 19, 2020, 06:22 PM IST
রাত পেরোলে চড়তে পারে পারদ,  উপকূলীয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সংক্ষিপ্ত

  সন্ধে নামতেই হালকা ঠান্ডা হাওয়া বইছে শহরে   আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস   যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি কম   শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দুই-বঙ্গে   


  শহর কলকাতায় সন্ধে নামতেই হালকা ঠান্ডা হাওয়া বইছে। আজ সারাদিনই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। যার দরুণ বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা সামান্য় বেড়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং এই মুহুর্তে সন্ধে নামতেই কলকাতার তাপমাত্রা এসে দাড়িয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন, করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা, প্রতিটি হাসপাতালে ৬ সদস্যের মেডিকেল বোর্ড


শহর কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।এবং সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে  ৩২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৩৬ শতাংশ। গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা  ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এই মুহুর্তে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, পাশ করলেই খুলবে দরজা, নবান্নে বসল নয়া মেশিন


আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামীকাল শুক্রবার নাগাদ হতে পারে ঝড় বৃষ্টি। ইতিমধ্য়েই ফের পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে জম্মু-কাশ্মীরে। উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তার প্রভাব পড়বে।  বঙ্গোপসাগরে তৈরি হবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যার ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। যার প্রভাবে থেকে ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড়, মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস রড়েছে। আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ঝাড়গ্রামে।

আরও পড়ুন, আপাতত স্বস্তি, করোনা আক্রান্তের বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ
 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: গণনা কেন্দ্রে কী কী করতে হবে? TMC এজেন্টদের রণকৌশল বলে দিলেন মমতা-অভিষেক
Subrata Gupta's assurance: 'ভোট লুঠের কোনও সম্ভাবনা নেই', গণনা নিয়ে এবার বড় আশ্বাস সুব্রত গুপ্তর