সোমবার জাঁকিয়ে শীত কলকাতায়, পারদ নামল স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে

Published : Feb 01, 2021, 07:59 AM IST
সোমবার জাঁকিয়ে শীত কলকাতায়, পারদ নামল স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে

সংক্ষিপ্ত

 উত্তরবঙ্গে  ঘন কুয়াশার সতর্কতা জারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে  মঙ্গলবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে  তুষারপাতের সম্ভাবনা জম্বু-কাশ্মীর, হিমাচল প্রদেশে 


সোমবার জাঁকিয়ে শীত শহর-শহরতলিতে, কুয়াশার মাঝেই ভোর হল কলকাতায়। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরবঙ্গে  ঘন কুয়াশার দাপট এখনও জারি আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা।  আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রী পারদ নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

 


উত্তরবঙ্গে  ঘন কুয়াশার দাপট এখনও জারি আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। রবিবার থেকে নামবে পারদ। আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রী পারদ নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে ঘন কুয়াশার থাকবে আরও ২৪ ঘণ্টা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার এর কাছাকাছি নামবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সর্তকতা। দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ারেও কুয়াশা।দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা সরে যাবে আংশিক মেঘলা আকাশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মঙ্গলবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফের আবহাওয়ার পরিবর্তন হবে ফেব্রুয়ারি শুরুতে উত্তর-পশ্চিম ভারতে। তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর হিমাচল প্রদেশে।

 

 

কলকাতায় সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ডিগ্রী সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ   ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রী সেলসিয়ার্স। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রী সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ   ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ।  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রী সেলসিয়ার্স। 

PREV
click me!

Recommended Stories

Double Pension: পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সিদ্ধান্ত, এবার থেকে প্রায় দ্বিগুণ পেনশন পাবেন এঁরা!
West Bengal 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন আদৌ চালু হবে তো! সরকারি নথি কী বলছে জানেন?