ওজন কমানো থেকে শুরু করে দৃষ্টিশক্তি ভালো রাখায় মোক্ষম দাওয়াই কাঁচা আম

Published : May 11, 2019, 07:47 PM IST
ওজন কমানো থেকে শুরু করে দৃষ্টিশক্তি ভালো রাখায় মোক্ষম দাওয়াই কাঁচা আম

সংক্ষিপ্ত

কাঁচা আমের উপকারীতা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে

গরমে আমের শরবত নিঃসন্দেহে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে, তাই বলে আমের উপকারিতা এখানেই সীমিত নয়। কাঁচা আম বাজারে আসা মাত্রই তা দিয়ে আঁচার থেকে শুরু করে বিভিন্ন পদ রান্নায় ব্যাস্ত হয়ে পরেন গৃহিনীরা। কিন্তু অজান্তেই যে শরীর কত রকমভাবে উপকৃত হচ্ছে তাতে তা হয়তো অনেকেরই জানানেই।

  • চোখ ভালো রাখতে সাহায্য করে কাঁচা আম। কাঁচা আমে থাকে আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন। যা দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে।
  • ঘামাচি কমাতে কাঁচা আমের ভূমিকা অনস্বীকার্য। কাঁচা আম খেলে ঘামাচি কমে এবং শরীর অনেক বেশি সতেজ থাকে। গরমে ঘামাচির জ্বালা থেকে বাঁচতে রোজ কাঁচা আম খাওয়া ভালো।
  • লিভারের কোনো সমস্যা থাকলে কাঁচা আম তার মোক্ষম দাওয়াই হিসেবে কাজ করে। পিত্ত রস ক্ষরণে সাহায্য করে।
  • মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। মুখের দুর্গন্ধ কাটায় এবং দাঁতের গোড়া শক্ত করে, তাই নিয়ম করে প্রতিদিন কাঁচা আম খাওয়া উচিৎ।
  • ওজন কমাতে কাঁচা আম প্রতিদিন খাওয়া উচিৎ। এতে এমন কিছু উপাদান থাকে যা শরীরের মেদ কমাতে সাহায্য করে। চিনির পরিমাণ কম থাকে এই ফলে।
  • হজম শক্তি বাড়ায় আম। কাঁচা আম খেলে পেটের সমস্যা অনেকাংশে কমে যায়।
  • শরীরকে সুস্থ রাখতেও কাঁচা আমের ভূমিকা অনেক। ঘাম কমায়, ক্লান্তি কমায় এমন কী জলের পিপাসাও মেটায়।

তাই গরমের দিনে কাঁচা আম প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিৎ। একটা নির্দিষ্ট সময়ের পর কাঁচা আম আর বাজারে পাওয়া যাবে না। তাই সময় থাকতেই এই বিষয়গুলো মাথায় রেখে বদলে ফেলুন খাদ্য তালিকা।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?