
বর্ষের শেষ দিন হোক কিংবা বর্ষের প্রথম দিন, এই সময়টা সাধ্য মত বিশেষ করে তুলতে উদ্যোগী হন প্রত্যেকেই। তবে মধ্যবিত্তের বাজেটে নাই আসতে পারে ক্রজে নিউ ইয়ার পার্টির স্বাদ পাওয়া কিংবা মালেসিয়া ভ্রমণ। তবে সমুদ্রের ধারে বিচ পার্টির খানিক স্বাদ পাওয়া যেতেই পারে। এমনই পরিকল্পনা করে দিঘা-মন্দারমণির বেশ কয়েকটি রিসর্ট, হোটেল। রইল এমনই কিছু প্যাকেজের হদিশ।
হোটেল রিলুকঃ ৩১ ডিসেম্বর থেকে শুরু করে ২ জানুয়ারি প্যাকেজ ট্রিপ। নিউ দিঘাতে অবস্থিত এই হোটেলে মাথাপিছু ৭,৫০০ টাকা খরচ করলে পাওয়া যাবে তিন রাত্রি থাকা, সঙ্গে নববর্ষের সেলিব্রেশন। প্রতিদিন প্রাতঃরাস সঙ্গে ডিজে নাইট। শেষ মুহুর্তে করেই নেওয়া যায় একটি পরিকল্পনা।
আরও পড়ুনঃ নিকো থেকে ইকোপার্ক, বড়দিনে দিনভর হুল্লোর
দ্য পিকুঃ এটি নিউ দিঘার নতুন পাঁচতারা হোটেল। এখানেও সেলিব্রেশন হয় নতুন বছরের। তবে প্যাকেজ নয়। খাওয়া ও থাকা আলাদা। সঙ্গে মিলবে ডিজে পার্টি, অনুষ্ঠান ও ডিনার। এরজন্য মাথাপিছু খরচ হবে ১৫০০ টাকা।
আরও পড়ুনঃ বেবোর ক্রিসমাস পার্টির একঝলক, দেখে নিন নজরকাড়া ছবিগুলি
রুবিনাঃ দুজনের জন্য ১০ হাজার টাকা খরচ করতে পারলে দুরাত্রি থাকা, সঙ্গে পার্টি ও খাওয়া-দাওয়া। সেলিব্রেশন প্যাকেজে থাকবে সব কিছুই। তবে বুকিং করতে গেলে সত্বর যোগাযোগ করতে হবে। নব বর্ষ উপলক্ষ্যে দিঘায় পর্যটকদের ভিড় বিস্তর। ফলে মিলছে না হোটেল। যদিও বা পাওয়া যায়, তার লাগাম ছাড়া ভাড়া।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News