পাকা চুলের সমস্যায় মাথা চুলকোচ্ছে, পেঁয়াজের রসের সঙ্গে ২ ফোঁটা মিশিয়ে নিন এই উপাদান

Published : May 13, 2021, 05:35 PM ISTUpdated : May 13, 2021, 05:39 PM IST
পাকা চুলের সমস্যায় মাথা চুলকোচ্ছে, পেঁয়াজের রসের সঙ্গে ২ ফোঁটা মিশিয়ে নিন এই উপাদান

সংক্ষিপ্ত

পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে গোলাপ জল উপকারি  পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশালেই মিলবে উপকার গোলাপ জলের মধ্যে লেবুর রস মিশিয়ে লাগালে দূর হবে খুশকি শুষ্ক ও রুক্ষ চুলের জন্য গোলাপ জলের হেয়ার মাস্ক খুবই উপকারি

রূপচর্চায় গোলাপ জলের গুরুত্ব কমবেশি প্রত্যেকেরই জানে। রূপচর্চার পাশাপাশি চুলের যত্নেও জুড়ি মেলা ভার গোলাপ জলের।  চুলের পিএইচ ব্যালেন্স বজায় রাখা থেকে ক্ষতি হয়ে যাওয়া চুলের জন্যও ভীষণ উপকারী এই গোলাপ জল। সঠিক পদ্ধতিতে গোলপ জল প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে কতটা উপকারী গোলাপ জল।

আরও পড়ুন-ছেলেরা না মেয়েরা, ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কারা বেশি, কী বলছেন চিকিৎসকেরা...

 

 

পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে

পাকা চুলের সমস্যায় ছোট থেকে বড় সকলেই নাজেহাল।  পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে গোলাপ জল উপকারী। ২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল  মিশিয়ে নিয়ে চুলে মেখে নিন। ১ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

গোলাপ জলের হেয়ার মাস্ক

শুষ্ক ও রুক্ষ চুলের জন্য হেয়ার মাস্ক খুবই উপকারী। ২ চামচ গোলাপ জল এবং কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন।

 

খুশকি প্রতিরোধে

শীতকালে বেশি পরিমাণে খুশকি হয়। বিভিন্ন কারণে খুশকি হতে পারে। অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হওয়ার কারণে মাথায় খুশকি হতে পারে। এই খুশকির চিকিৎসায় গোলাপ জল উপকারী। গোলাপ জলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে দিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।

সূর্যের হাত থেকে চুলকে বাঁচাতে

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে শুধু যে ত্বকের ক্ষতি হয় তা কিন্তু নয়, বরং চুলের ক্ষতিও হয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি চুলের মারাত্মক ক্ষতি করে। ১ টেবিল চামচ জোজোবা অয়েলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে  নিয়ে ভিটামিন ক্যাপসুল মিশিয়ে নিন। তারপর ভালভাবে স্ক্যাল্পে মেখে নিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করুন।


 
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার